বখতিয়ার খলজিকে কেন ভাগান্বেষী সৈনিক বলা হয়?
উত্তর: ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজিকে ভাগ্যান্বেষী সৈনিক বলা হয় কারণ তিনি নিজ জন্মভূমি আফগানিস্তান ত্যাগ করে উন্নত জীবিকা ও ভাগ্যের সন্ধানে বিভিন্ন দরবারে ঘুরে বেরিয়েছিলেন। তিনি ১১৯৫ খ্রিষ্টাব্দে জীবিকার অন্বেষণে গজনিতে আসেন। কিন্তু শারীরিক ত্রুটির কারণে গজনি ও দিল্লির সেনাবাহিনীতে চাকরি পেতে ব্যর্থ হয়ে অবশেষে তিনি সামান্য বেতনে বদাউনে যোগ দেন। এরপর নিজের শক্তিতে সেনা সংগ্রহ করে রাজ্য জয়ের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের পথে নামেন বলেই তাকে ভাগ্যান্বেষী বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) · সৃজনশীল
বখতিয়ার খলজিকে কেন ভাগান্বেষী সৈনিক বলা হয়?
উত্তর
