'দ্বৈত শাসন' কী? ব্যাখ্যা, করো।
উত্তর: ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলায় যে অভিনব ও অদ্ভুত শাসনব্যবস্থা চালু করে, ইতিহাসে তা 'দ্বৈত শাসন' নামে পরিচিত। এই ব্যবস্থায় শাসন কাঠামো 'মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, অর্থাৎ তারা শুধু রাজস্ব বা খাজনা আদায়ের অধিকার পায়। অন্যদিকে বাংলার নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে, যার ওপর রাজ্য পরিচালনার সব দায়িত্ব থাকলেও কোনো অর্থ বা প্রকৃত ক্ষমতা ছিল না। ফলে রাজ্যে চরম প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
'দ্বৈত শাসন' কী? ব্যাখ্যা, করো।
উত্তর