উদ্দীপকে উল্লিখিত যুদ্ধটি বাংলার কোন যুদ্ধের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? উক্ত যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নাজমুলের যুদ্ধটি বাংলার ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ 'পলাশীর যুদ্ধকে' (১৭৫৭) স্মরণ করিয়ে দেয়, যেখানে নবাব সিরাজউদ্দৌলা ত্রিমুখী ষড়যন্ত্রের শিকার হয়ে পরাজিত হয়েছিলেন। পলাশীর যুদ্ধের পেছনে অন্যতম প্রধান কারণ ছিল তরুণ নবাব সিরাজউদ্দৌলার প্রতি ইংরেজদের চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অবাধ্যতা। নবাব সিংহাসনে বসার পর নিয়ম অনুযায়ী ইংরেজরা তাকে কোনো উপঢৌকন পাঠায়নি এবং বাণিজ্যের ছাড়পত্র 'দস্তক'-এর চরম অপব্যবহার করতে থাকে। এছাড়া নবাবের নিষেধ অমান্য করে কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখা এবং নবাবের অবাধ্য প্রজাদের আশ্রয় দেওয়াই ছিল যুদ্ধের প্রধান কারণ। উদ্দীপকের নাজমুল খুব অল্প বয়সে সিংহাসনে বসে পারিবারিক ও বণিকদের ষড়যন্ত্রের কারণে যুদ্ধে পরাজিত হন। একইভাবে, নবাব সিরাজউদ্দৌলাও মাত্র ২২ বছর বয়সে সিংহাসনে বসে বড় খালা ঘসেটি বেগম ও সেনাপতি মীরজাফরসহ আপনজনদের বিশ্বাস ঘাকতার সম্মুখীন হন। এর সাথে যুক্ত হয়েছিল উমিচাঁদ, জগৎ শেঠের মতো বণিকশ্রেণি এবং ধূর্ত ইংরেজদের চক্রান্ত। ইংরেজদের এই অবাধ্যতা এবং প্রাসাদ ষড়যন্ত্রই মূলত পলাশীর যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যুদ্ধটি বাংলার কোন যুদ্ধের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর