বাংলার ইতিহাসে কোন ঘটনা 'অন্ধকূপ হত্যা' নামে পরিচিত? ব্যাখ্যা করো।
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখলের পর ইংরেজ কর্মকর্তা হলওয়েল কর্তৃক প্রচারিত একটি মিথ্যা ও অতিরঞ্জিত কাহিনী বাংলার ইতিহাসে 'অন্ধকূপ হত্যা' নামে পরিচিত। হলওয়েল প্রচার করেন যে, নবাবের নির্দেশে ১৮ ফুট দৈর্ঘ্য ও ১৪.১০ ফুট প্রস্থের একটি ছোট ঘরে ১৪৬ জন ইংরেজকে বন্দি করে রাখা হয়েছিল। এর ফলে প্রচণ্ড গরমে শ্বাসরুদ্ধ হয়ে ১২৩ জনের মৃত্যু হয়। ইংরেজদের উত্তেজিত করে যুদ্ধের উসকানি দেওয়াই ছিল এই কাল্পনিক প্রচারণার মূল উদ্দেশ্য।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
বাংলার ইতিহাসে কোন ঘটনা 'অন্ধকূপ হত্যা' নামে পরিচিত? ব্যাখ্যা করো।
উত্তর