চিত্র-১ এর ব্যক্তি মধ্যযুগের কোন সংস্কারের সাথে সম্পৃক্ত-ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এ নির্দেশিত ব্যক্তি হলেন নবাব মুর্শিদকুলী খান তিনি রাজস্ব সংস্কারের জন্য বিখ্যাত। ১৭০০ সালে বাংলার ক্ষমতায় আসেন মুর্শিদকুলি খান। তিনি ১৭২৭সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। প্রথমে তাকে বাংলার দেওয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সম্রাট ফররুখ শিয়ারের রাজত্বকালে মুর্শিদকুলি খান বাংলার সুবাদার নিযুক্ত হন। রাজস্ব সংস্কার মুর্শিদকুলি খানের সর্বাধিক আলোচিত কীর্তি। তিনি ভূমি জরিপ করে রায়তদের সামর্থ্য অনুযায়ী রাজস্ব নির্ধারণ করেছিলেন। রাজস্ব আদায়কে নিশ্চিত ও নিয়মিত করার জন্য তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি কর্মচারীদের সাহায্যে ভূমির প্রকৃত উৎপাদিকা শক্তি ও বাণিজ্য করের সঠিক তথ্য সংগ্রহ করতেন। এ পদ্ধতিতে মধ্যস্থ ব্যক্তিদের দ্বারা প্রজাদের হয়রানির কোনো সুযোগ ছিল না। তার রাজস্ব সংস্কারের ব্যবস্থাকে মালজামিনি ব্যবস্থা বলা হয়। এর মাধ্যমে রাজস্ব আদায়ে মুর্শিদকুলি খান নির্দিষ্ট ব্যবস্থা প্রবর্তন করেন। মুর্শিদকুলি খান দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যবসা বাণিজ্যে প্রসারের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করেছিলেন। ব্যবসায়ীরা যাতে নির্দিষ্ট হারে প্রচলিত কর প্রদান করে এবং তাদের প্রতি যাতে কোনো অবিচার করা না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের তিনি নির্দেশ দিয়েছিলেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
চিত্র-১ এর ব্যক্তি মধ্যযুগের কোন সংস্কারের সাথে সম্পৃক্ত-ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর