শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ভারক্ষীয় উপমহাদেশে যে শাসনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দাও।

উত্তর: উদ্দীপকে ভারতীয় উপমহাদেশে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া নামের বণিক সংঘটি ১৬০০ সালে রানি, এলিজাবেথের কাছ থেকে ১৫ বছর মেয়াদি প্রাচ্যে একচেটিয়া বাণিজ্য করার সনদপত্র লাভ করে। এ সনদপত্র নিয়ে কোম্পানির প্রতিনিধি বাণিজ্যিক সুবিধা লাভের আশায় সম্রাট আকবরের দরবারে হাজির হন। ১৬০৮ সালে ক্যাপ্টেন হকিন্স এবং ১৬১৫ সালে স্যার টমাস রো ব্রিটিশ রাজ্যের দূত হিসেবে ভারতে আসেন এবং ভারতীয় সম্রাটদের কাছ থেকে তারা ইংরেজদের জন্য বাণিজ্যিক সুবিধা আদায় করে নেন। বাংলার সুবেদার শাহ সুজার অনুমতি নিয়ে তারা ১৬৫৮ সালে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে। এভাবে তারা সুরাট, আগ্রা, আহমদাবাদ, কাশিমবাজার, হুগলি ও ঢাকাতে বাণিজ্য কুঠি নির্মাণ করে। তারা এদেশীয় কিছু ষড়যন্ত্রকারী, ক্ষমতা লোভী এবং অর্থ লোভী রাজকর্মচারীদের সাথে হাত মেলায়ও এবং ষড়যন্ত্র করতে থাকে। এর প্রকৃষ্ট উদাহরণ হলো পলাশি যুদ্ধ। এ যুদ্ধের মাধ্যমে তারা এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। বক্সার যুদ্ধে মীর কাশিমকে পরাজয়ের মাধ্যমে তারা দেওয়ানি লাভ করে এবং এদেশের একচেটিয়া ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। ফলে ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ১৮৫৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ রাজ বা রানি কর্তৃক এ ভারতীয় উপমহাদেশ শাসিত হয়। অতএব উদ্দীপকে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে বোঝানো হয়েছে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল

উদ্দীপকে ভারক্ষীয় উপমহাদেশে যে শাসনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তা…

উদ্দীপক

তপু বাংলাদেশের নাগরিক। সে গত দু' বছর আগে একটি দেশে পড়ালেখার জন্য গমন করে। অতীতে এদেশের একটি বণিক সংঘ রানির কাছ থেকে ১৫ বছর মেয়াদি বাণিজ্য করার সনদপত্র নিয়ে ভারতীয় উপমহাদেশে আগমন করে। তৎকালীন সম্রাটের কাছ থেকে তারা বাণিজ্য করার অনুমতি লাভ করে। আর এ বণিক সংঘ অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হয়ে ভারতবর্ষের ব্যাপক ক্ষতি সাধন করে। অন্যান্য ইউরোপীয় বণিকদের সাথেও তাদের দ্বন্দ্ব হয়।

Sylhet · 2025

উত্তর

ভাস্কো-দা-গামা পর্তুগালের বিখ্যাত নাবিক ছিলেন।

উত্তর

১৬৯০ সালে জব চার্নক নামে একজন ইংরেজ ১২০০ টাকার বিনিময়ে কোলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে তিনটি গ্রামের জমিদারি স্বত্ব লাভ করেন। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের তৃতীয় রাজা উইলিয়ামের নামে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এ তিনটি গ্রামকে কেন্দ্র করে কোলকাতা নগরীর জন্ম হয়। এটি ছিল ইংরেজদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ বিস্তারের শক্তিশালী কেন্দ্র।

উত্তর

উদ্দীপকে ভারতীয় উপমহাদেশে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া নামের বণিক সংঘটি ১৬০০ সালে রানি, এলিজাবেথের কাছ থেকে ১৫ বছর মেয়াদি প্রাচ্যে একচেটিয়া বাণিজ্য করার সনদপত্র লাভ করে। এ সনদপত্র নিয়ে কোম্পানির প্রতিনিধি বাণিজ্যিক সুবিধা লাভের আশায় সম্রাট আকবরের দরবারে হাজির হন। ১৬০৮ সালে ক্যাপ্টেন হকিন্স এবং ১৬১৫ সালে স্যার টমাস রো ব্রিটিশ রাজ্যের দূত হিসেবে ভারতে আসেন এবং ভারতীয় সম্রাটদের কাছ থেকে তারা ইংরেজদের জন্য বাণিজ্যিক সুবিধা আদায় করে নেন। বাংলার সুবেদার শাহ সুজার অনুমতি নিয়ে তারা ১৬৫৮ সালে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে। এভাবে তারা সুরাট, আগ্রা, আহমদাবাদ, কাশিমবাজার, হুগলি ও ঢাকাতে বাণিজ্য কুঠি নির্মাণ করে। তারা এদেশীয় কিছু ষড়যন্ত্রকারী, ক্ষমতা লোভী এবং অর্থ লোভী রাজকর্মচারীদের সাথে হাত মেলায়ও এবং ষড়যন্ত্র করতে থাকে। এর প্রকৃষ্ট উদাহরণ হলো পলাশি যুদ্ধ। এ যুদ্ধের মাধ্যমে তারা এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। বক্সার যুদ্ধে মীর কাশিমকে পরাজয়ের মাধ্যমে তারা দেওয়ানি লাভ করে এবং এদেশের একচেটিয়া ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। ফলে ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ১৮৫৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ রাজ বা রানি কর্তৃক এ ভারতীয় উপমহাদেশ শাসিত হয়। অতএব উদ্দীপকে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে বোঝানো হয়েছে।

উত্তর

একসময় উক্ত বণিক দল তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ভারতীয় উপমহাদেশে ফরাসি বণিকদের সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। মন্তব্যটি যথার্থ। ভারতীয় উপমহাদেশে সর্বশেষে আগত ইউরোপীয় বণিকদের কোম্পানি হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৬৬৪ সালে এই বাণিজ্যিক কোম্পানি গঠিত হয়। ১৬৬৮ সালে কোম্পানি সর্বপ্রথম সুরাট এবং পরের বছর মুসলিপট্টমে বাণিজ্য কুঠি স্থাপন করে। ১৬৭৩ সালে পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে। ১৬৯০ থেকে ১৬৯২ সালের মধ্যে চন্দননগর একটি শক্তিশালী সুরক্ষিত ফরাসি বাণিজ্য কুঠিতে পরিণত হয়। ১৬৯৬ সালে কোম্পানি এখানে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করতে সক্ষম হয়। ১৬৯৩ সালে ফরাসিরা বাংলা, বিহার, উড়িষ্যার বাণিজ্য করার অধিকার লাভ করে। পরবর্তীকালে তারা কাশিমবাজার বালাসোরে কুঠি স্থাপন করতে সক্ষম হয়। ইংরেজ বণিকরা যখন ব্যবসা বাণিজ্যের দৃঢ় অবস্থানে, তখন ফরাসিরা এদেশে আসে। এ অবস্থায় ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। কারণ অন্যান্য ইউরোপীয় শক্তির মতো ফরাসিরাও এদেশে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে। ফলে দুই ইউরোপীয় শক্তি- ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায়। তবে ইংরেজদের ষড়যন্ত্র, কুটকৌশল, উন্নত রণকৌশলের কাছে ফরাসিরা পরাজিত হয়। ফলে বাংলার ফরাসি বাণিজ্য কুঠিগুলো ইংরেজদের দখলে চলে যায়। দাক্ষিণাত্যের কর্ণাটকের যুদ্ধসমূহে ফরাসি কোম্পানি পরাজিত হলে তারা এদেশ ত্যাগ করে। ফলে ইংরেজরা ভারতবর্ষে অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?
খ
'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঐতিহাসিক ঘটনার প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?
খ
'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঐতিহাসিক ঘটনার প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিরস্থায়ী বন্দোবস্ত কী?

চিরস্থায়ী বন্দোবস্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।