শেয়ারFacebookWhatsApp

বাংলার নবজাগরণে চিত্র-১ এ উল্লিখিত ব্যক্তির ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের চিত্র-১ এর ছবিটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ মীর নিসার আলী ওরফে তিতুমীরের। বাংলার নবজাগরণে তার ভূমিকা অপরিসীম। উনিশ শতকে ভারতবর্ষে মুসলমান সমাজে এক ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল। বাংলায় তার দুটি ধারা ছিল যার একটি হলো ওয়াহাবি আন্দোলন। তিতুমীর এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ১৮২৭ সালে হজব্রত পালন শেষে তিতুমীর দেশে ফিরে ধর্ম সংস্কার কাজে আত্মনিয়োগ করেন। ১৮২৭ সালে তিতুমীর যে ধর্মীয় সংস্কার কাজে আত্মনিয়োগ করেন তার এ আন্দোলনে বহু মুসলমান, কৃষক, তাঁতি যোগদান করে। ফলে শাসক-শোষক জমিদার শ্রেণি কৃষকদের সংঘবদ্ধতা এবং তিতুমীরের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে ওঠে। ফলে জমিদাররা মুসলমান প্রজাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে এবং তাদের প্রতি নানা নির্যাতনমূলক আচরণ শুরু করে। তিতুমীর এ অত্যাচারের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে সুবিচার চেয়ে ব্যর্থ হন। শেষপর্যন্ত তিনি ও তার অনুসারীরা সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন। ১৮৩১ সালে নারিকেলবাড়িয়া এসে তিতুমীর তার প্রধান ঘাঁটি স্থাপন করেন। নির্মাণ করেন শক্তিশালী এক বাঁশের কেল্লা। তার বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে। মেজর স্কটের নেতৃত্বে এ বাহিনী তিতুমীরের নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা আক্রমণ করে। ইংরেজদের কামান-বন্দুকের সামনে বীরের মতো লড়াই করে পরাজিত হয় তিতুমীরের বাহিনী। তিনি যুদ্ধে শহিদ হন। ইংরেজদের গোলাবারুদ, নীলকর, জমিদারদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তার বাঁশের কেল্লা ছিল দুঃসাহস আর দেশপ্রেমের প্রতীক, যা যুগে যুগে বাঙালিকে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সাহস যুগিয়েছে, প্রেরণা যুগিয়েছে স্বাধীনতার পথে এগিয়ে যেতে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল

বাংলার নবজাগরণে চিত্র-১ এ উল্লিখিত ব্যক্তির ভূমিকা ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Jessore · 2025

উত্তর

হাজী মুহম্মদ মহসীন পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন।

উত্তর

বাংলার নবজাগরণের স্রষ্টা ভারতের প্রথম আধুনিক পুরুষ ছিলেন রাজা রামমোহন রায়। তিনি তৎকালীন সমাজের সামাজিক ও রাজনৈতিক গতিধারা গভীরভাবে পর্যবেক্ষণ করে নিজের চিন্তাধারার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন। তিনি হিন্দু সমাজের সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা, মূর্তিপূজা ও অন্যান্য কুসংস্কার দূর করতে প্রয়াসী ছিলেন। তিনি সব কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দুধর্ম পুনরায় প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। এ লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ব্রাহ্মসমাজ। এজন্য রাজা রামমোহন রায়কে 'ভারতের আধুনিক পুরুষ' বলা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্র-১ এর ছবিটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ মীর নিসার আলী ওরফে তিতুমীরের। বাংলার নবজাগরণে তার ভূমিকা অপরিসীম। উনিশ শতকে ভারতবর্ষে মুসলমান সমাজে এক ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল। বাংলায় তার দুটি ধারা ছিল যার একটি হলো ওয়াহাবি আন্দোলন। তিতুমীর এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ১৮২৭ সালে হজব্রত পালন শেষে তিতুমীর দেশে ফিরে ধর্ম সংস্কার কাজে আত্মনিয়োগ করেন। ১৮২৭ সালে তিতুমীর যে ধর্মীয় সংস্কার কাজে আত্মনিয়োগ করেন তার এ আন্দোলনে বহু মুসলমান, কৃষক, তাঁতি যোগদান করে। ফলে শাসক-শোষক জমিদার শ্রেণি কৃষকদের সংঘবদ্ধতা এবং তিতুমীরের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে ওঠে। ফলে জমিদাররা মুসলমান প্রজাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে এবং তাদের প্রতি নানা নির্যাতনমূলক আচরণ শুরু করে। তিতুমীর এ অত্যাচারের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে সুবিচার চেয়ে ব্যর্থ হন। শেষপর্যন্ত তিনি ও তার অনুসারীরা সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন। ১৮৩১ সালে নারিকেলবাড়িয়া এসে তিতুমীর তার প্রধান ঘাঁটি স্থাপন করেন। নির্মাণ করেন শক্তিশালী এক বাঁশের কেল্লা। তার বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে। মেজর স্কটের নেতৃত্বে এ বাহিনী তিতুমীরের নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা আক্রমণ করে। ইংরেজদের কামান-বন্দুকের সামনে বীরের মতো লড়াই করে পরাজিত হয় তিতুমীরের বাহিনী। তিনি যুদ্ধে শহিদ হন। ইংরেজদের গোলাবারুদ, নীলকর, জমিদারদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তার বাঁশের কেল্লা ছিল দুঃসাহস আর দেশপ্রেমের প্রতীক, যা যুগে যুগে বাঙালিকে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সাহস যুগিয়েছে, প্রেরণা যুগিয়েছে স্বাধীনতার পথে এগিয়ে যেতে।

উত্তর

উদ্দীপকের চিত্র-২ এ উল্লিখিত ব্যক্তি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি সমাজ সংস্কারে ব্যাপক ভূমিকা পালন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের কারণে রাতে বাতি জ্বালিয়ে পড়ার ক্ষমতা ছিল না। ফলে গভীর রাত পর্যন্ত রাস্তার গ্যাস বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন। অসাধারণ মেধার কারণে একুশ বছর বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিতের দায়িত্ব লাভ করেন। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি কন্যা শিশু হত্যা, বহুবিবাহ প্রসারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন। তার নিরলস প্রচেষ্টায় ১৮৫৬ সালে গভর্নর জেনারেলের সম্মতিক্রমে বিধবাবিবাহ আইন পাস হয়। বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত ও নবীচন্দ্রকে অর্থ সাহায্য করেন। তিনি তার মায়ের ইচ্ছায় গ্রামে দাতব্য চিকিৎসালয় ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সংস্কৃত ভাষা শিক্ষাকে সহজ করার জন্য তিনি ব্যাকরণে উপক্রমিকা রচনা করেন। তাছাড়া তিনি অনেক গ্রন্থও অনুবাদ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় উন্নতমানের পাঠ্যপুস্তকের অভাব দেখে গদ্য সাহিত্য রচনা শুরু করেন। শিশুদের জন্য তিনি বর্ণ পরিচয়ের ১ম ও ২য় ভাগ রচনা করেন। সংস্কৃত ভাষাকে সহজ করার জন্য ব্যাকরণ উপক্রমণিকা রচনা করেন। সংস্কৃত শিক্ষার সংস্কার, বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন ও নারী শিক্ষায় তিনি অগ্রণী ভূমিকা রাখেন। স্কুল পরিদর্শক থাকাকালে গ্রামেগঞ্জে ২০টি মডেল স্কুল ও ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?
খ
'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঐতিহাসিক ঘটনার প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?
খ
'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঐতিহাসিক ঘটনার প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিরস্থায়ী বন্দোবস্ত কী?

চিরস্থায়ী বন্দোবস্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।