পানির পুনরাবর্তন বলতে কী বুঝায়?
উত্তর: দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠের অর্থাৎ সমুদ্র, নদ-নদী, খাল-বিল ইত্যাদির পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এক পর্যায়ে বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘ ও পরে বৃষ্টি আকারে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। এ বৃষ্টির পানির বড়ো একটি অংশ নদ-নদী, খাল-বিল ও সমুদ্রে গিয়ে পড়ে এবং আবার বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে ফিরে আসে। এভাবে পানির ভূ-পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে চক্রাকারে আবর্তনকে পানির পুনরাবর্তন বলে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
পানির পুনরাবর্তন বলতে কী বুঝায়?
উত্তর