বাংলাদেশ কি কল্যাণমূলক রাষ্ট্র? ব্যাখ্যা করো।
উত্তর: হ্যাঁ, বাংলাদেশ মূলত একটি কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নাগরিকদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণে সর্বদা সচেষ্ট থাকে। দেশের প্রবীণ, দরিদ্র ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র নিয়মিত বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করে এবং সমবায়ের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
বাংলাদেশ কি কল্যাণমূলক রাষ্ট্র? ব্যাখ্যা করো।
উত্তর