উদ্দীপকে টুম্পা ও ঝুম্পার মধ্যে যথাক্রমে তাত্ত্বিক ও সামাজিক মূল্যবোধ বিদ্যমান। নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তি নিজেকে বাস্তব প্রয়োগ, সত্য ঘটনা উদঘাটন ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। এরা জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে, সত্য আবিষ্কারের প্রতি তাত্ত্বিক আগ্রহ এবং আধিপত্য বিস্তারে ব্যাপক আগ্রহ থাকে। এ ধরনের মূল্যবোধসম্পন্ন ব্যক্তির জ্ঞান অভিজ্ঞতামূলক এবং এরা বিচারবুদ্ধিসম্পন্ন। তাই নীতি ও আদর্শের প্রশ্নে তারা আপোষহীন। প্রদত্ত উদ্দীপকে টুম্পার বৈশিষ্ট্যে এ ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে। তাই তাকে তাত্ত্বিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি হিসেবে চিহ্নিত করা যায়।
উদ্দীপকের টুম্পার মধ্যে তাত্ত্বিক মূল্যবোধের গুণাবলি বিদ্যমান। কারণ তার চাওয়া-পাওয়া বেশি ও অন্যের উপর প্রভাব খাটাতে পছন্দ করে।
অপরদিকে, সমাজেই মানুষের বসবাস, তাই সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের কাছে জনগণের ভালোবাসা বা জনগণের কাছে তার গ্রহণযোগ্যতাই সব কিছু। সামাজিক মূল্যবোধ হচ্ছে সামাজিক ঘটনা বা আচরণের গুণারোপিত যা অংশীদারিত্বের মাধ্যমে সামাজিক সদস্যগণ মানসিকভাবে প্রতিষ্ঠিত করে। এ ধরনের ব্যক্তিদের কাছে মূল্যবোধের অর্থই পরার্থপরতার অধ্যয়ন অথবা দেশপ্রেমের অনুভূতি সর্বস্বতা যা পরিমেয়। এরা নিঃস্বার্থ, সহানুভূতিশীল, দয়ালু হিসেবে নিজেকে উপস্থাপিত করতে চায়।
উদ্দীপকের ঝুম্পার মধ্যেও এই সামাজিক মূল্যবোধ দেখা যাচ্ছে। কারণ সে একা থাকতে পারে না এবং মানুষের বিপদে সে সাহায্য করে আনন্দ পায়।