দৃশ্যকল্প-২ এ উল্লেখিত দিয়ার মূল্যবোধগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখা যায় দিয়া মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন উপকরণ দিয়ে ছবি আঁকে, তার চাওয়া পাওয়ার মাত্রা অন্যদের তুলনায় বেশি আবার সবার উপর প্রভাব খাটাতে সে পছন্দ করে। এক্ষেত্রে দিয়ার মধ্যে সৌন্দর্যবোধ মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ ও রাজনৈতিক মূল্যবোধ লক্ষ্য করা যায়। নিচে এসব মূল্যবোধগুলো বিশ্লেষণ করা হলো- সৌন্দর্যবোধ মূল্যবোধ: সৌন্দর্যপ্রিয় ব্যক্তি তার 'মানসিকতা থেকে আকর্ষণীয় বিষয় বা বস্তু খুঁজে নেয়। সৌন্দর্যবোধ মূল্যবোধ সম্পন্ন ব্যক্তির সৌন্দর্যবোধ অত্যন্ত প্রবল। এরা সৌন্দর্য পিপাসু হয়ে থাকে এবং প্রকৃতির মধ্যে সর্বদা সৌন্দর্য খুঁজে পেতে চায়। এ ধরনের ব্যক্তিরা সর্বদা জাকজমক শক্তিমত্তা বিশিষ্ট পরিচয়, চিহ্ন বা সম্মানসূচক চিহ্নগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে। অর্থনৈতিক মূল্যবোধ : অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা আগাগোড়াই বাস্তববাদী। একজন অর্থকামী ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে তার আলোচ্য বিষয়বস্তুর উপযোগিতা সম্বন্ধে আগ্রহী হওয়া। অর্থনৈতিক বিশ্বাসের উপর ভিত্তি করে এ সকল ব্যক্তির মূল্যবোধ গড়ে ওঠে। এ ধরনের মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা অর্থ সঞ্চয় ও মিতব্যায়িতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। রাজনৈতিক মূল্যবোধ: রাজনৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে ব্যক্তি তার রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক আদর্শ ইত্যাদি পরিচালনা করে থাকে। রাজনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা সর্বদা নেতৃত্ব প্রদান করতে চায়।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লেখিত দিয়ার মূল্যবোধগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: দিয়া তার মনের মাধুরী মিশিয়ে প্রকৃতির বিভিন্ন উপকরণ দিয়ে ছবি আঁকে। তার চাওয়া পাওয়ার মাত্রা অন্যদের তুলনায় বেশি।
সবার উপরে প্রভাব খাটাতেও সে পছন্দ করে।Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর