উদ্দীপকে রুম্পার মধ্যে রাজনৈতিক মূল্যবোধ পরিলক্ষিত হয় ।
যে মূল্যবোধের উপর ভিত্তি করে ব্যক্তি তার রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক আদর্শ ইত্যাদি পরিচালনা করে তাই রাজনৈতিক মূল্যবোধ । রাজনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সর্বদা নেতৃত্ব প্রদান করতে চায়। অর্থাৎ এদের মধ্যে প্রভুত্ব বিস্তার করার ইচ্ছা অত্যন্ত প্রবল এবং শক্তিশালী। এরা প্রতিযোগিতা ও সংগ্রামপূর্ণ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক মূল্যবোধের লোকেরা পুরোপুরি শক্তিমত্তার মূল্যবোধ খোঁজে। ক্ষমতা, নেতৃত্ব দান, পরিচালনা ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে এরা নিয়ন্ত্রিত হয়।
উদ্দীপকে দেখা যায়, রুম্পার চাওয়া-পাওয়া অন্যদের তুলনায় বেশি। সে সবার উপর প্রভাব খাটাতে পছন্দ করে। তার এ ধরনের বৈশিষ্ট্য রাজনৈতিক মূল্যবোধকে নির্দেশ করে ।