উদ্দীপকের তানিয়ার মূল্যবোধ গঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী মাধ্যমগুলো হলো পরিবার ও বিদ্যালয়। নিচে এর গুরুত্ব ব্যাখ্যা করা হলো—
একটি শিশু পরিবারে জন্মগ্রহণ করে। সামাজিকীকরণের মাধ্যমে তার মূল্যবোধ গঠনের প্রক্রিয়া শুরু হয়। পারিবারিক পরিবেশ ব্যক্তি তার চিন্তা, আবেগ ও কর্মপ্রচেষ্টার রীতিও শেখে। পরিবারের মধ্যেই শিশুর প্রথম মানসিক জগৎ প্রস্তুত হয়। পিতা-মাতার মধ্যে সম্পর্ক, পরিবারের ধারা, সেখানে কী ধরনের প্রথা ও রীতিনীতি প্রচলিত- এসবের উপর ভিত্তি করে শিশুর জীবনভঙ্গি গড়ে ওঠে। পরিবারের পরই মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হলো বিদ্যালয়। বিদ্যালয়ে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা, স্বাধীনচেতা, মনোভাব, সহযোগিতা, আত্মনির্ভরশীলতা, নিয়মানুবর্তিতা, সততা, ন্যায়নীতি ইত্যাদি শিক্ষা অর্জন করে। শিক্ষকের আচার-ব্যবহার ও চিন্তাধারা শিশুর আচরণকে প্রভাবিত করে ।
উদ্দীপকে দেখা যায়, তানিয়ার জীবনে বাবা-মা ও শিক্ষকের প্রভাব খুব বেশি। রহিম তাদেরকে অনুসরণ করে এবং তাদের দেয়া শিক্ষা অনুযায়ী নিজেকে পরিচালিত করে। সুতরাং বলা যায়, তানিয়ার মূল্যবোধ গঠনে পরিবার এবং বিদ্যালয় মুখ্য ভূমিকা পালন করেছে। যে কোনো ব্যক্তির জীবনে মূল্যবোধ গঠনে এই দুটি মাধ্যম গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে ।