জাকিরের মা ও বাবার আচরণে একই ধরনের মূল্যবোধের প্রভাব লক্ষ্য করা যায় না।
উদ্দীপকে জাকিরের মা বাসার ভিতর ও চারপাশ বেশ সুন্দর ও গোছালো রাখার যা নান্দনিক অন্তর্গত। মানুষ মাত্রই সৌন্দর্য প্রিয়, অর্থাৎ সৌন্দর্য সত্য, সত্যই সুন্দর। এরা জীবনে সৌন্দর্য পিপাসু হয়ে থাকে এবং প্রকৃতির মধ্যে সর্বদা সৌন্দর্য খুঁজে পেতে চায়। নান্দনিক মূল্যবোধ প্রাপ্ত ব্যক্তিরা সর্বদা জাগজমক, শক্তিমত্তার বিশিষ্ট পরিচয় চিহ্ন কে সবচেয়ে বেশি পছন্দ করে।
জাকিরের বাবার খুব সুনাম।তিনি প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও দরিদ্র মানুষের হক আদায় করেন। ধর্ম কর্ম ও করেন যা সামাজিক মূল্যবোধের অন্তর্গত। সামাজিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তির কাছে জনগণের ভালোবাসায় সব। তাদের কাছে মূল্যবোধের অর্থ অর্থ হলো পরার্থপরতা। সামাজিক মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিরা সহজেই সকল মানুষের সঙ্গে বন্ধুত্ব ও প্রীতি সম্পর্ক গড়ে তুলতে পারে। তারা দয়ালু, সহানুভূতিশীল এবং নিঃস্বার্থ হয়ে থাকে।
অতএব বলা যায়, উদ্দীপকে জাকিরের মায়ের মধ্যে নান্দনিক মূল্যবোধ ও বাবার মধ্যে সামাজিক মূল্যবোধ বিদ্যমান। অর্থাৎ জাকিরের মা-বাবার আচরণে একই ধরনের মূল্যবোধের প্রভাব নেই।