উদ্দীপকে বেবি ও মিতুর মধ্যে যথাক্রমে রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধ বিদ্যমান । নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- যেসব ব্যক্তি ক্ষমতার প্রতি অধিক আকর্ষণ বোধ করে তাদের
রাজনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি বলা হয়। তারা সবসময় নিজেদের উচ্চ পদে রাখার চেষ্টায় লিপ্ত থাকে এবং ভালো বক্তব্য রাখতে সচেষ্ট হয়। সবার উপর প্রভাব খাটানোর প্রবণতা তাদের চরিত্রের উল্লেখযোগ্য দিক। তাদের চাওয়া পাওয়ার মাত্রা অন্যের তুলনায় একটু বেশি হয়ে থাকে।
উদ্দীপকের মিতুর মধ্যেও রাজনৈতিক মূল্যবোধের গুণাবলী বিদ্যমান । কারণ তার চাওয়া-পাওয়া বেশি ও অন্যের উপর প্রভাব খাটাতে পছন্দ করে।
অপরদিকে, সমাজেই মানুষের বসবাস, তাই সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের কাছে জনগণের ভালোবাসা বা জনগণের কাছে তার গ্রহণযোগ্যতাই সব কিছু। সামাজিক মূল্যবোধ হচ্ছে সামাজিক ঘটনা বা আচরণের গুণারোপিত যা অংশীদারিত্বের মাধ্যমে সামাজিক সদস্যগণ মানসিকভাবে প্রতিষ্ঠিত করে। এ ধরনের ব্যক্তিদের কাছে মূল্যবোধের অর্থই পরার্থপরতার অধ্যয়ন অথবা দেশপ্রেমের অনুভূতি সর্বস্বতা যা পরিমেয়। এরা নিঃস্বার্থ, সহানুভূতিশীল, দয়ালু হিসেবে নিজেকে উপস্থাপিত করতে চায়।
উদ্দীপকের বেবির মধ্যেও এই সামাজিক মূল্যবোধ দেখা যাচ্ছে। কারণ সে একা থাকতে পারে না এবং মানুষের বিপদে সে সাহায্য করে আনন্দ পায় ।