মনোভাব মূল্যবোধের পূর্বশর্ত কীভাবে?
উত্তর: প্রত্যেক ব্যক্তিরই তার পরিবেশের বিভিন্ন উপাদানের প্রতি একটি বিশেষ মনোভাব থাকে। মা-বাবা, বন্ধু-বান্ধব, যে কোনো কবি বা সাহিত্যিক প্রভৃতি ব্যক্তির প্রতি আমাদের একেক জনের বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। বন্ধুকে সাহায্য করার জন্য মানুষ তার দিকে এগিয়ে যায়, আর শত্রুর প্রতি নেতিবাচক থাকার কারণে তার নিন্দা শুনলে খুশি হয়। পরিবেশের বিভিন্ন ব্যক্তির সংস্পর্শে এসে সমাজীকরণের সাথে সাথে মানুষের মধ্যে নানা প্রকার মনোভাব গড়ে উঠে। কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে অভিহিত করা হয়। যেহেতু মনোভাবের সমন্বয়েই মূল্যবোধ গড়ে উঠে। তাই বলা যায় মনোভাবই মূল্যবোধের পূর্বশর্ত ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
মনোভাব মূল্যবোধের পূর্বশর্ত কীভাবে?
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
