উদ্দীপকে রিমার মধ্যে তাত্ত্বিক মূল্যবোধ বিদ্যমান। তাত্ত্বিক মূল্যবোধের অধিকারী ব্যক্তিগণ সত্য আবিষ্কার ও সৃষ্টিশীলতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী হয়। তাঁরা জ্ঞানীয় মনোভাব, গ্রহণ করে অন্যের ওপর আধিপত্য বিস্তার করতে চায়। এ ধরনের বিশ্বাসের অধিকারী ব্যক্তিগত সত্যের পিছনে ছুটে বেড়ায়, নিজের পরিচিতি খুঁজে অন্যদের সাথে তার পার্থক্য করে থাকে। কেউ কেউ ব্যতিক্রমধর্মী ধ্যান-ধারণার দিকে ছুটে চলে। এরা প্রবল আগ্রহী, উৎসাহী ও মনোযোগী হয়ে থাকে। এ ধরনের ব্যক্তিদের জ্ঞান অভিজ্ঞতামূলক, সমালোচনামূলক ও বিচারবুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। এরা অজানাকে জানতে চায় এবং নতুন আবিষ্কার করতে আগ্রহী হয় । পরিস্থিতি অনুকূলে হলে তারা অনেক নতুন আবিষ্কার করে থাকে । দার্শনিক, বৈজ্ঞানিক এ শ্রেণির অন্তর্ভুক্ত ।