উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ছবি ও দিবার মধ্যে যথাক্রমে অর্থনৈতিক ও নান্দনিক মূল্যবোধ বিদ্যমান। এ দুই মুল্যবোধের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হলো—
ছবির অর্থনৈতিক মূল্যেবোধ : অর্থনৈতিক মূল্যবোধ মূলত ব্যক্তির অর্থ সম্পর্কিত আচার-আচরণ দ্বারা নিয়ন্ত্রিত এবং অর্থনৈতিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত । এ ধরনের মূল্যবোধের ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয়, মিতব্যয়িতা ইত্যাদি প্রবণতার মাধ্যমে নিজেকে মানসিকভাবে প্রতিষ্ঠিত করে। এ মূল্যবোধের প্রভাবে ব্যক্তির আগ্রহ নির্দিষ্ট সম্পদের সঞ্জিতকরণ, সুখ্যাতির সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে ধাবিত হয়। এ ধরনের ব্যক্তিরা বাস্তববাদী হয়ে থাকে। এ ধরনের অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই নৈতিক মূল্যবোধ বা রাজনৈতিক, সামাজিক মূল্যবোধের প্রতি উদাসীনতা প্রদর্শন করে। উদ্দীপকের ছবি যেহেতু বাস্তববাদী এবং অর্থ পিপাসু, তাই বলা যায় যে তার মধ্যে অর্থনৈতিক মূল্যবোধ বিদ্যমান ।
দিবার নান্দনিক মুল্যবোধ : ব্যক্তিমাত্রই সৌন্দর্যপ্রিয় তথা সুন্দরের পুজারী। নান্দনিক বা সৌন্দর্য মূল্যবোধ হলো ব্যক্তির এমন এক ধরনের বিশ্বাস, যা তার সামাজিক ও সাংস্কৃতিক অনুভূতি বা চিন্তাধারায় প্রতিষ্ঠিত হয়। এ মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বা বিচার-বিশ্লেষণ দ্বারা পরিচালিত না হয়ে মূলত তার মনস্তাত্ত্বিক চাহিদা ও আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সৌন্দর্যবাদী ব্যক্তি সর্বদা জাঁকজমক, শক্তিমত্তার বিশিষ্ট পরিচয় চিহ্ন বা সম্মানসূচক চিহ্নগুলোকে স্বচেয়ে বেশি পছন্দ করতে চায়।
উদ্দীপকের দিবার মধ্যে উপর্যুক্ত নান্দনিক মূল্যবোধের বৈশিষ্ট্য দেখা যায় ৷ কারণ সে সৌন্দর্য পিপাসু এবং সকল কিছুর মধ্যে সৌন্দর্য খুঁজে পায় ।