উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ড: শাহীন ও ড: রায়হানের গবেষণায় ব্যবহৃত পদ্ধতি দুটি হলো যথাক্রমে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের প্রাকৃতিক পর্যবেক্ষণ এবং পদ্ধতিগত পর্যবেক্ষণ।
নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ হলো এমন একটি অনুসন্ধান প্রক্রিয়া যেখানে উদ্দেশ্যমূলকভাবে কোনো বিষয় বা ঘটনার সামনে উপস্থিত হয়ে প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ করা হয়। এটি দু'ধরনের হতে পারে। যথা— ১. প্রাকৃতিক পর্যবেক্ষণ : প্রাকৃতিক পরিবেশে সংঘটিত কোনো ঘটনাকে অনুরূপভাবে পর্যবেক্ষণ করার জন্য এটি ব্যবহৃত হয় । যেমন- বিবাহ বিচ্ছেদ, সামাজিক সংঘর্ষ, দুর্ভিক্ষ, দাঙ্গা প্রভৃতির কারণ নির্ধারণে এটি ব্যবহৃত হয় ।
পদ্ধতিগত পর্যবেক্ষণ : যখন পূর্বপরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক পরিবেশে তথ্য সংগ্রহ করা হয় তাকে পদ্ধতিগত পর্যবেক্ষণ বলে । যেমন— শিশুর আবেগ নিয়ে পর্যবেক্ষণ ।
উদ্দীপকের ড: শাহীন দুর্ভিক্ষ ও বিবাহ বিচ্ছেদের গবেষণায় প্রাকৃতিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করেন এবং ড: রায়হান শিশুর আবেগ নিয়ে গবেষণার জন্য পদ্ধতিগত পর্যবেক্ষণ ব্যবহার করেন। দুটি পদ্ধতি একই শ্রেণিভুক্ত হলেও সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন— ১. প্রাকৃতিক পর্যবেক্ষণে স্বাভাবিক বা প্রাকৃতিক পরিবেশ তৈরি অবস্থায় তথ্য সংগ্রহ করা হয় । অন্যদিকে, পদ্ধতিগত পর্যবেক্ষণে পরিবেশ সৃষ্টি করে তথ্য সংগ্রহ করা হয় ।
২. প্রাকৃতিক পর্যবেক্ষণে পরিবেশের উপর কম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে, পদ্ধতিগত পর্যবেক্ষণে অনেক বেশি, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় ।
৩. যেসব ঘটনা পরীক্ষাগারে তৈরি বা উৎপাদন করা যায় না, সেসব ক্ষেত্রে প্রাকৃতিক পর্যবেক্ষণ ব্যবহারকরণ হয়। অপরদিকে, পদ্ধতিগত পর্যবেক্ষণে যেকোনো ঘটনা বা ঘটনার পরিবেশ উৎপাদন করা যায় ।