"অহনা ও যুঁথির মূল্যবোধের মধ্যে ভিন্নতা রয়েছে”-উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে অহনা ও যুঁথির মূল্যবোধের মধ্যে ভিন্নতা রয়েছে। অহনার মধ্যে অর্থনৈতিক মূল্যবোধ ও যুঁথির মধ্যে নান্দনিক মূল্যবোধ পরিলক্ষিত হয়েছে। অর্থনৈতিক মূল্যেবোধ অর্থনৈতিক মূল্যবোধ মূলত ব্যক্তির অর্থ সম্পর্কিত আচার-আচরণ দ্বারা নিয়ন্ত্রিত এবং অর্থনৈতিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এ ধরনের মূল্যবোধের ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয়, মিতব্যয়িতা ইত্যাদি প্রবণতার মাধ্যমে নিজেকে মানসিকভাবে প্রতিষ্ঠিত করে। এ মূল্যবোধের প্রভাবে ব্যক্তির আগ্রহ নির্দিষ্ট সম্পদের সঞ্চিতকরণ, সুখ্যাতির সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে ধাবিত হয়। এ ধরনের ব্যক্তিরা বাস্তববাদী হয়ে থাকে। এ ধরনের অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই নৈতিক মূল্যবোধ বা রাজনৈতিক, সামাজিক মূল্যবোধের প্রতি উদাসীনতা প্রদর্শন করে। নান্দনিক মুল্যবোধ: ব্যক্তিমাত্রই সৌন্দর্যপ্রিয় তথা সুন্দরের পুজারী। নান্দনিক বা সৌন্দর্য মূল্যবোধ হলো ব্যক্তির এমন এক ধরনের বিশ্বাস, যা তার সামাজিক ও সাংস্কৃতিক অনুভূতি বা চিন্তাধারায় প্রতিষ্ঠিত হয়। এ মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বা বিচার-বিশ্লেষণ দ্বারা পরিচালিত না হয়ে মূলত তার মনস্তাত্ত্বিক চাহিদা ও আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সৌন্দর্যবাদী ব্যক্তি সর্বদা জাঁকজমক, শক্তিমত্তার বিশিষ্ট পরিচয় চিহ্ন বা সম্মানসূচক চিহ্নগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করতে চায়।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
"অহনা ও যুঁথির মূল্যবোধের মধ্যে ভিন্নতা রয়েছে”-উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
