মালিহার মধ্যে কোন ধরনের মূল্যবোধের প্রকাশ ঘটেছে?-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মালিহার মধ্যে তাত্ত্বিক মূল্যবোধের প্রকাশ ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তি নিজেকে বাস্তব প্রয়োগ, সত্য ঘটনা উদঘাটন ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। এরা জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে, সত্য আবিষ্কারের প্রতি তাত্ত্বিক আগ্রহ এবং আধিপত্য বিস্তারে ব্যাপক আগ্রহ থাকে। এ ধরনের মূল্যবোধসম্পন্ন' ব্যক্তির জ্ঞান অভিজ্ঞতামূলক এবং এরা বিচারবুদ্ধিসম্পন্ন। তাই নীতি ও আদর্শের প্রশ্নে তারা আপোষহীন। প্রদত্ত উদ্দীপকে মালিহার বৈশিষ্ট্যে এ ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে। তাই তাকে তাত্ত্বিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি হিসেবে চিহ্নিত করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
মালিহার মধ্যে কোন ধরনের মূল্যবোধের প্রকাশ ঘটেছে?-ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
