সৃষ্টিশীলতার মাধ্যমে সন্তুষ্টি খোঁজা কোন ধরনের মূল্যবোধ ?
উত্তর: সৃষ্টিশীলতার মাধ্যমে সন্তুষ্টি খোঁজা তাত্ত্বিক ধরনের মূল্যবোধ । এ ধরনের মূল্যবোধে বিশ্বজগতে বাস্তব প্রয়োগ সত্য উদঘাটন ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে ব্যক্তি নিজেকে মানসিকভাবে প্রতিষ্ঠিত করে। এটি ব্যক্তির এমন এক ধরনের বিশ্বাস যা অভিজ্ঞতামূলক, সমালোচনামূলক বা বিচার বুদ্ধিসম্পন্ন বৈজ্ঞানিক বা দার্শনিক তথ্য বা দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত হয়। এ মূল্যবোধসম্পন্ন ব্যক্তির শক্তিশালী যা আধিপত্য বিস্তৃতির আগ্রহ এবং সত্যের আবিষ্কারের প্রতি আগ্রহ থাকে। এ সত্যের পিছনে ছুটে ছুটে বেরিয়ে ব্যক্তি এক জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে নিজের পরিচিতি খুঁজে বেড়ায় এবং অন্যের সাথে পার্থক্য খুঁজে বেড়ায়। তবে তাত্ত্বিক মূল্যবোধ বলতে উচ্চ জ্ঞানসম্পন্ন, বিচার বুদ্ধিসম্পন্ন প্রতিভাশালী বা তাত্ত্বিক শ্রেণিভুক্ত ব্যক্তির মূল্যবোধের সাথে সাদৃশ্যপূর্ণতাকে বুঝায় না। এ ধরনের মূল্যবোধ বলতে মূলত সুবিন্যস্ত জ্ঞান ও সুসংহত নিয়ম-নীতির প্রতি আবদ্ধ থাকা ও কেন্দ্রীভূত বিশ্বাসকেই বুঝায় ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
সৃষ্টিশীলতার মাধ্যমে সন্তুষ্টি খোঁজা কোন ধরনের মূল্যবোধ ?
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
