মূল্যবোধ গঠনে উদ্দীপকে উল্লেখিত মাধ্যমটি বর্ণনা কর।
উত্তর: মূল্যবোধ গঠনে উদ্দীপকে উল্লেখিত মাধ্যমটি হলো পরিবার। নিচে মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা তুলে ধরা হলো- ব্যক্তির সামাজিক শিক্ষণের প্রথম ও সর্বপ্রধান মাধ্যম হলো তার পরিবার। মূলত পরিবারেই ব্যক্তির সামাজিক শিক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের মূল্যবোধ সৃষ্টি হয়। একক পরিবারে মা-বাবা, ভাই-বোন এবং যৌথ পরিবারে এদের দাদা-দাদী, চাচা, ফুপু এবং আরও নানা সম্পর্কের সদস্য নিয়ে গঠিত হয়। পারিবারিক পরিবেশ। এমনি একটি পরিবেশেই শুরু হয় শিশুর মূল্যবোধ। গঠন। শিশু যে ব্যক্তির উপর প্রাথমিকভাবে নির্ভরশীল থাকে তিনি তার মা। এ মায়ের মূল্যবোধ দ্বারা শিশুর মূল্যবোধ প্রভাবিত হয় অথবা গঠন শুরু হয়। শিশুর সকল মূল্যবোধ সৃষ্টিতে মায়ের মুখ্য ভূমিকা থাকে। শিশুর বিভিন্ন চাহিদা নিবৃত্তের উৎস হিসেবে শিশু তার পিতাকে পায়। ফলে পিতাও শিশুর মূল্যবোধ সৃষ্টিতে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। পিতা-মাতার ধর্ম এবং ধর্মীয় মনোভাব শিশুর ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করে। এ কারণেই মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
মূল্যবোধ গঠনে উদ্দীপকে উল্লেখিত মাধ্যমটি বর্ণনা কর।
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
