রহিম সাহেবের মূল্যবোধ গঠনের মাধ্যম গুলি কী কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহিম সাহেবের মূল্যবোধ গঠনে দুটি মাধ্যম ভূমিকা রাখে। প্রথমটি হলো কমিউনিটি ও অন্যটি হলো সমাজ ও কৃষ্টি। নিচে মাধ্যম দুটি ব্যাখ্যা করা হলো- কমিউনিটি: ব্যক্তির কমিউনিটি বা পারিপার্শ্বিক পরিবেশ তার মূল্যবোধ গঠনে সহায়তা করে। সে তার পারিপার্শ্বিকতা পরিবেশ থেকে ধর্মীয় বিশ্বাস, সংগীতের প্রতি আকর্ষণ, গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা, সহপাঠীদের প্রতি প্রীতি ভালোবাসা ইত্যাদি মূল্যবোধ গ্রহণ করে থাকে। সমাজ ও কৃষ্টি: সমাজে গৃহিত মূল্যবোধ সমাজের সদস্যদের মাধ্যমে ব্যক্তির কাছে উপস্থাপিত হয় এবং ব্যক্তি সেগুলো সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করে। এভাবেই ব্যক্তির মূল্যবোধ তার সমাজ ও কৃষ্টির দ্বারা নির্ধারিত হয়। এ কারণেই এক একটি সমাজ বা কৃষ্টিতে এক এক ধরনের মূল্যবোধ প্রাধান্য পায়।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
রহিম সাহেবের মূল্যবোধ গঠনের মাধ্যম গুলি কী কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
