সুমন সাহেবের মূল্যবোধ কী অর্থনৈতিক না ধর্মীয়? উত্তরের সপক্ষে তোমার মত বিশ্লেষণ কর।
উত্তর: সুমন সাহেবের মধ্যে অর্থনৈতিক ও ধর্মীয় উভয় মূল্যবোধই বিদ্যমান। অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা আগা-গোড়ায় বাস্তববাদী। একজন অর্থগামী ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে তার আলোচ্য বিষয়বস্তুর উপযোগীতা সম্বন্ধে আগ্রহী হওয়া। এ ধরনের ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় ও মিতব্যয়ীতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। তার আগ্রহ নির্দিষ্ট সম্পদের সঞ্চিতকরণ, সুখ্যাতির সজ্জিতকরণ ও বাস্তব পরিকল্পনার দিকে অগ্রসরমান হওয়া। অপরদিকে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা একেবারেই বিমূর্ত ধারণার অধিকারী। সৃষ্টির উৎস সম্বন্ধে তারা জানতে আগ্রহী। পরম সত্যকে উপলব্ধি করার জন্য প্রচন্ড ইচ্ছা তাদের থাকে। এরা আধ্যাত্মিক এবং এদের প্রচেষ্টা হলো সমগ্র বিশ্বজগতকে এক সূত্রে খুঁজে দেখা। আমরা উদ্দীপকে দেখতে পাই করিম সাহেব একজন ব্যবসায়ী। সে প্রচুর অর্থ উপার্জন করে। তার কাছে নৈতিকতার চেয়ে অর্থের মূল্য অনেক বেশি। তার বন্ধু সুমন সাহেবও তার মতো একজন ব্যবসায়ী কিন্তু তিনি ব্যবসায়ী হলেও তিনি ধর্মীয় মূল্যবোধকে কেন্দ্র করে অর্থ উপার্জন করে থাকেন। এক্ষেত্রে সুমন সাহেবের মধ্যে একদিকে যেমন অর্থনৈতিক মূল্যবোধ অন্যদিকে ধর্মীয় মূল্যবোধ প্রকাশ পেয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
সুমন সাহেবের মূল্যবোধ কী অর্থনৈতিক না ধর্মীয়? উত্তরের সপক্ষে তোমার …
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
