উদ্দীপকে মিতা ও সীতার মূল্যরোধের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে সীতা ও মিতার মূল্যবোধ যথাক্রমে সামাজিক মূল্যবোধ ও রাজনৈতিক মূল্যবোধকে নির্দেশ করে। সামাজিক জীব হিসেবে মানুষকে সকলের সাথে মিলে মিশে চলতে হয়। সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সহজেই সকল ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে। মানুষের প্রতি এদের প্রবল ভালোবাসা থাকে । তাই এরা নিজের স্বার্থের চেয়ে পরোপকারিতাকেই অধিক গুরুত্ব দেয়। এ ধরনের মানুষ দয়ালু, সহা চেরে ও নিঃস্বার্থ হয়ে থাকে । উদ্দীপকের সীতাও একা থাকতে পারে না এবং মানুষের বিপদে সাহায্য করে আনন্দ পায় । সুতরাং সে একজন সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি। অন্যদিকে মিতার চাওয়া-পাওয়া অন্যদের তুলনায় বেশি এবং সবার ওপর প্রভাব খাটাতে পছন্দ করে, যা রাজনৈতিক মূল্যবোধের অন্যতম বৈশিষ্ট্য । রাজনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সর্বদা নেতৃত্ব প্রদান করতে চায় অর্থাৎ এদের মধ্যে প্রভুত্ব বিস্তার করার ইচ্ছা অত্যন্ত প্রবল ও শক্তিশালী। সবার ওপর প্রভাব বিস্তার করা এদের চরিত্রের অন্যতম উল্লেখযোগ্য দিক। এসব নীতি ও আদর্শ ধারণ করেই অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা রাজনৈতিক মূল্যবোধের মূলকথা যা মিতার মধ্যে দেখা যায়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের মিতা ও সীতার মূল্যবোধ ভিন্ন এবং এদের মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য বিদ্যমান ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
উদ্দীপকে মিতা ও সীতার মূল্যরোধের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো ।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
