আরমানের মধ্যে কোন ধরনের মূল্যবোধের প্রকাশ ঘটেছে?— ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আরমানের আচরণে ধর্মীয় মূল্যবোধের প্রকাশ ঘটেছে। নিচে তা বর্ণনা করা হলো- ধর্মীয় মূল্যবোধে ব্যক্তি তার ধর্মীয় রীতি-নীতির একটি বিশেষ প্রতিফলন ঘটায় এবং তার সাথে স্বীয় সুসংহতিকে বিশেষভাবে প্রকাশ করে। এই ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ব্যক্তি তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ও বিচার-বিশ্লেষণ দ্বারা পরিচালিত হয়। এখানে ব্যক্তির মনস্তাতিষ্ক চাহিদা ও আবেগ অনেক বেশি প্রাধান্য পায়। ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সাধারণত ধার্মিক হয়। এদের মূল্যবোধ নৈর্ব্যক্তিক। আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তি সবসময় উচ্চ মার্গের সাথে সংযুক্ত হতে চায়। এ ধরনের ব্যক্তিরা সাধারণত ঐশ্বরিক ক্ষমতার ওপর নির্ভরশীল । ধর্মীয় মূল্যবোধ মূলত সৃষ্টিকর্তা ও কিছু ধর্মীয় বিধি-বিধানভিত্তিক বিশ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ ধরনের মূল্যবোধের দ্বারা ব্যক্তি তার সুকুমার বৃত্তি ও প্রগতিশীল বিশ্বাসকে আধ্যাত্মিক তথা পরম সত্যের মাধ্যমে বিশ্লেষণ করতে চায়। যেখানে তার তাত্ত্বিক প্রয়োগের দিকটিকে তেমনভাবে বিবেচনায় রাখা হয় না। এ ধরনের মূল্যবোধের দ্বারা ব্যক্তি তার সকল চিন্তাভাবনাকে তথা নিজেকে অতীন্দ্রিয় আধ্যাত্মিক শক্তির কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করতে চায় ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
আরমানের মধ্যে কোন ধরনের মূল্যবোধের প্রকাশ ঘটেছে?— ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
