টুম্পা ও ঝুম্পার মূল্যবোধের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর ।
উত্তর: টুম্পা ও ঝুম্পার মূল্যবোধ যথাক্রমে তাত্ত্বিক এবং সামাজিক মূল্যবোধকে নির্দেশ করে । তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তি নিজেকে বাস্তব প্রয়োগ, সত্য ঘটনা উদ্ঘাটন ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। এরা জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে, সত্য আবিষ্কারের প্রতি তাত্ত্বিক আগ্রহ রয়েছে এবং আধিপত্য বিস্তারে ব্যাপক আগ্রহ থাকে। ব্যক্তির তাত্ত্বিক মূল্যবোধ তার মনোভাবের সাথে জড়িত। তাত্ত্বিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সত্যানুসন্ধানী। এছাড়া সত্যকে আবিষ্কার করাই এদের প্রধান লক্ষ্য। উদ্দীপকে টুম্পা অজানাকে জানতে এবং নতুন কিছু আবিষ্কার করতে পছন্দ করে যা তাত্ত্বিক মূল্যবোধকে নির্দেশ করে । অন্যদিকে সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের কাছে জনগণের ভালোবাসাই সব। তারা সহজেই সব ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে। মানুষের প্রতি এদের প্রবল ভালোবাসা থাকে। এরা ভালোবাসার মাধ্যমেই জীবনের মূল্যবোধ খোঁজে। মানুষে মানুষে নিবিড় সম্পর্ক গড়তে এরা ভালোবাসাকেই উপযুক্ত বাহন হিসেবে ধরে নেয়। উদ্দীপকের ঝুম্পা একা থাকতে পারে না । মানুষের বিপদে সে সাহায্য করে আনন্দ পায় যা তার সামাজিক মূল্যবোধকে নির্দেশ করে । পরিশেষে বলা যায়, তাত্ত্বিক ও সামাজিক মূল্যবোধ সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মূল্যবোধ। বৈসাদৃশ্যগত দিক থেকে এরা একে অপরের সাথে তুলনীয়। তবে উভয়ই একই ব্যক্তির মধ্যেও বিদ্যমান থাকতে পারে।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
টুম্পা ও ঝুম্পার মূল্যবোধের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর ।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
