জনাব জুনায়েদের মধ্যে যেসব মূল্যবোধ লক্ষণীয় তা ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জুনায়েদের মধ্যে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ লক্ষণীয় সামাজিক মূল্যবোধ সামাজিক আচরণবিধির সাথে সম্পৃক্ত। সমাজের যেসব আচরণের প্রতি অধিকাংশ মানুষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে সে সব ক্ষেত্রে অভিন্ন মনোভাব প্রকাশ করাকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি সহজেই সকল ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে। মানুষের প্রতি এদের প্রবল ভালোবাসা থাকে। এরা দয়ালু, পরোপকারী, সহানুভূতিশীল এবং নিঃস্বার্থ হয়ে থাকে। এরা কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করেন না। অন্যদিকে ধর্মীয় মূল্যবোধ হলো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং তার সান্নিধ্য অর্জনে নির্ধারিত আচরণ প্রকাশ করা। এ মূল্যবোধ মূলত সৃষ্টিকর্তা ও কিছু ধর্মীয় বিধি-বিধানভিত্তিক বিশ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরা ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং সৃষ্টিকর্তার নির্দেশ জীবনের প্রতিটি পর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করে। ব্যক্তির ধর্মীয় বিশ্বাসের কারণে ভিন্ন ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। উদ্দীপকে দেখা যায়, জনাব জুনায়েদ একজন আলোকিত মানুষ । তিনি তার চারপাশের সকল মানুষকে ভালোবাসেন এবং সকলের বিপদে আপদে এগিয়ে আসেন। নিজের লাভের কথা কখনো চিন্তা করেন না। এছাড়া তিনি গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। তার এই গুণসমূহ সামাজিক মূল্যবোধকে নির্দেশ করে। আবার গ্রামে তিনি একটি মসজিদও স্থাপন করেছেন। এটি তার ধর্মীয় মূল্যবোধের দিকটিকে প্রতিফলিত করে ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
জনাব জুনায়েদের মধ্যে যেসব মূল্যবোধ লক্ষণীয় তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
