জনাব জাকিরের মধ্যে কোন ধরনের মূল্যবোধের পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণনায় মি. জাকিরের মধ্যে অর্থনৈতিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা আগাগোড়াই বাস্তববাদী। এ ধরনের মূল্যবোধ ব্যক্তির অর্থনৈতিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ ধরনের মূল্যবোধে ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় ও মিতব্যয়িতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। তার আগ্রহ নির্দিষ্ট সম্পদের সজ্জিতকরণ, সুখ্যাতির সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে অগ্রসরমান হওয়া। ব্যক্তির অর্থনৈতিক মূল্যবোধের দ্বারাই তার ব্যবসা- বাণিজ্য বা পেশা নির্ধারিত হয়। অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই নৈতিক মূল্যবোধের প্রতি উদাসীনতা প্রদর্শন করে। উদ্দীপকের বর্ণনায় মি. জাকির একজন সফল ব্যবসায়ী। প্রচুর বিত্ত-বৈভবের মালিক তিনি। নৈতিকতার চেয়ে অর্থ উপার্জন তার জীবনের মূল্য লক্ষ্য । মি. জাকিরের জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, অর্থনৈতিক মূল্যবোধের সকল বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। সেদিক থেকে মি.. জাকির অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
জনাব জাকিরের মধ্যে কোন ধরনের মূল্যবোধের পরিচয় পাওয়া যায়? ব্যাখ্য…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
