উদ্দীপকে রিনা কোন মূল্যবোধসম্পন্ন তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রিনার মধ্যে নান্দনিক মূল্যবোধের বৈশিষ্ট্য বিদ্যমান । নান্দনিক মূল্যবোধের অধিকারী ব্যক্তিরা সৌন্দর্যপ্রিয় ও শিল্পমনা হয়ে থাকে। তারা সৌন্দর্যের পূজারী এবং পৃথিবীকে সুন্দরভাবে দেখে থাকে। সুন্দর জীবনের প্রতি তাদের উৎসাহ ও আগ্রহ থাকে। কোনো বস্তু আকৃতি বা অন্য গুণ দেখার পূর্বে সৌন্দর্য বা নান্দনিকতা দেখে থাকে তারপর ভাবে প্রয়োজনের কথা। নান্দনিক মূল্যবোধের অধিকারী ব্যক্তিগণ আকর্ষণীয় বস্তু খুঁজে পায়। প্রকৃতির সবকিছুতেই তারা সৌন্দর্য খুঁজে বেড়ায়। উদ্দীপকের রিনার মধ্যেও উক্ত নান্দনিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। কারণ সে অজানাকে জানতে চায় এবং নতুন কিছু আবিষ্কার করতে পছন্দ করে । তাই বলা যায় যে, রিনা নান্দনিক মূল্যবোধ সম্পন্ন ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
উদ্দীপকে রিনা কোন মূল্যবোধসম্পন্ন তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
