দৃশ্যকল্প-২ এ জনাব শাহেদ সাহেরের মূল্যবোধ ও তার সন্তান ত্বকির মূল্যবোধের মধ্যে কোনো পার্থক্য আছে কি? তোমার মতামত দাও ৷
উত্তর: উদ্দীপকে জনাব শাহেদ সাহেবের ও তার পুত্র ত্বকি মূল্যবোধ যথাক্রমে অর্থনৈতিক ও সৌন্দর্যবোধ মূল্যবোধ। পিতা ও পুত্রের মূল্যবোধে যথেষ্ঠ পার্থক্য বিদ্যমান বলে আমি মনে করি। নিম্নে আমার মতামতের সপক্ষে আলোচনা করা হলো— উদ্দীপকে জনাব শাহেদ সাহেব অর্থনৈতিক মূল্যবোধে বিশ্বাসী । অর্থনৈতিক মূল্যবোধ : অর্থনৈতিক মূল্যবোধ মূলত ব্যক্তির অর্থ সম্পর্কিত আচার-আচরণ দ্বারা নিয়ন্ত্রিত এবং অর্থনৈতিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এ ধরনের মূল্যবোধের ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয়, মিতব্যয়িতা ইত্যাদি প্রবণতার মাধ্যমে নিজেকে মানসিকভাবে প্রতিষ্ঠিত করে। অর্থাৎ ব্যক্তির অর্থনৈতিক মূল্যবোধের দ্বারাই তার ব্যবসা-বাণিজ্য বা পেশা নির্ধারিত হয়। এ মূল্যবোধের প্রভাবে ব্যক্তির আগ্রহ নির্দিষ্ট সম্পদের সঞ্চিতকরণ, সুখ্যাতির সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে ধাবিত হয়। এ ধরনের ব্যক্তিরা বাস্তববাদী হয়ে থাকে। গবেষণায় দেখা যায়, অর্থ-সম্পদের প্রতি অধিক আগ্রহী এমন মনোভাব পোষণকারী ব্যক্তির অর্থনৈতিক মূল্যবোধের সঙ্গে অর্থ সম্পদের প্রতি কম আগ্রহী এমন মনোভাব পোষণকারী ব্যক্তির অর্থনৈতিক মূল্যবোধের একটি বৈশিষ্ট্যপূর্ণ পার্থক্য লক্ষ করা যায়। এ ধরনের অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই নৈতিক মূল্যবোধ বা রাজনৈতিক, সামাজিক মূল্যবোধের প্রতি উদাসীনতা প্রদর্শন করে। এ ধরনের ব্যক্তিরা ধনকুবের হতে চায় তাই তারা ধনদেবতার উপাসনা করে। উদাহরণস্বরূপ বলা যায় যে, এ ধরনের ব্যক্তিরা যেন ঐতিহ্যময় ঈশ্বরকে অঢেল ধন বা দানের অভিপ্রেত লক্ষ্য হিসেবে ধরে নেয়। পক্ষান্তরে, শাহেদ সাহেবের পুত্র ত্বকি সৌন্দর্যবোধ মূল্যবোধে বিশ্বাসী ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ জনাব শাহেদ সাহেরের মূল্যবোধ ও তার সন্তান ত্বকির মূল্য…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
