দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত মূল্যবোধের মাধ্যম দুটির তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত দুটি ছবিতে মূল্যবোধ গঠনের মাধ্যম হলো যথাক্রমে পরিবার এবং কমিউনিটি। নিচে এদের আলোচনা করা হলো— ব্যক্তির সামাজিক শিক্ষণের প্রথম ও সর্বপ্রধান মাধ্যম হলো তার পরিবার। মূলত পরিবারেই ব্যক্তির সামাজিক শিক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের মূল্যবোধ সৃষ্টি হয়। একক পরিবারে মা-বাবা, ভাই-বোন এবং যৌথ পরিবারে এদের দাদা-দাদী, চাচা, ফুপু এবং আরও নানা সম্পর্কের সদস্য নিয়ে গঠিত হয় পারিবারিক পরিবেশ। এমনি একটি পরিবেশেই শুরু হয় শিশুর মূল্যবোধ গঠন উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর প্রথম ছবিটিতে মূল্যবোধ গঠনের মাধ্যম পরিবারকেই ইঙ্গিত করছে, যা মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম। অপরদিকে, ব্যক্তির কমিউনিটি বা পারিপার্শ্বিক পরিবেশ তার মূল্যবোধ গঠনে সহায়তা করে। পরিবেশের অধিকাংশ বিষয়বস্তুর প্রতি শিশু মনের জিজ্ঞাসা থেকে একজন শিশুর নানা প্রকার মূল্যবোধ গঠন করে থাকে। সে তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে ধর্মীয় বিশ্বাস, সংগীতের প্রতি আকর্ষণ, গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা, সহপাঠীদের প্রতি প্রীতি ভালোবাসা ইত্যাদি জাতীয় মূল্যবোধ গ্রহণ করে থাকে। উক্ত মাধ্যমটি দৃশ্যকল্প-২ এর দ্বিতীয় চিত্রে তুলে ধরা হয়েছে। উপরের আলোচনার আলোকে বলা যায় যে, মূল্যবোধ গঠনের মাধ্যম হিসেবে পরিবার ও কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত মূল্যবোধের মাধ্যম দুটির তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
