রাসেল কোন মূল্যবোধ সম্পন্ন ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে জনাব রাসেলের মধ্যে ধর্মীয় মূল্যবোধ বর্তমান । যারা ধর্ম দর্শন দ্বারা প্রভাবিত তারা ধর্মীয় মূল্যবোধের অধিকারী। তাদের মধ্যে একাত্মতা থাকে। নিয়ম, নিষ্ঠা ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হয়। ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং সৃষ্টিকর্তার নির্দেশ জীবনের প্রতিটি পর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করে। ধর্মীয় মূল্যবাধে ব্যক্তি তার ধর্মীয় রীতি-নীতির একটি বিশেষ প্রতিফলন ঘটায়। এ মূল্যবোধের ভিত্তিতে ব্যক্তি তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ও বিচার-বিশ্লেষণ দ্বারা পরিচালিত হয়। এ মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা একেবারেই বিমূর্ত ধারণার অধিকারী। সৃষ্টির উৎস সম্বন্ধে তারা জানতে আগ্রহী। পরম সত্যকে উপলব্ধি করার জন্য প্রচণ্ড ইচ্ছা তাদের থাকে। নিজ নিজ ধর্মের প্রতি তার মূল্যবোধের প্রতিফলন ঘটায়। এ ধরনের ব্যক্তিরা সাধারণত ঐশ্বরিক ক্ষমতার ওপর নির্ভরশীল। উদ্দীপকে দেখা যায়, রাসেল একজন ধার্মিক ব্যক্তি। তিনি নিয়ম, নিষ্ঠা ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল । তিনি সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে আগ্রহী। পরম সত্যকে উপলব্ধি করার জন্য প্রচণ্ড ইচ্ছা তাকে সর্বদা তাড়িয়ে বেড়ায়। সুতরাং বলা যায়, রাসেলের মধ্যে ধর্মীয় মূল্যবোধ বর্তমান ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
রাসেল কোন মূল্যবোধ সম্পন্ন ব্যাখ্যা করো ।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
