জামান সাহেবের মধ্যে যে সকল মূল্যবোধের প্রভাব পরিলক্ষিত হয় সেগুলো বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জামান সাহেবের আচরণে অর্থনৈতিক, ধর্মীয়, সামাজিক, নান্দনিক ও রাজনৈতিক মূল্যবোধের প্রভাব পরিলক্ষিত হয় । নিচে বিশ্লেষণ করা হলো- উদ্দীপকে জামান সাহেব একজন ব্যবসায়ী এবং বিশ্বাস করেন জীবনে, অর্থের প্রয়োজন আছে। অর্থ সম্পদ আহরণে তিনি আগ্রহী । তার মধ্যে অর্থ উপার্জন, ব্যয়, সঞ্চয়, প্রভৃতি আচরণ বিদ্যমান। আর্থিক মূল্যবোধের প্রভাবে পেশা ও ব্যবসা বাণিজ্য নির্ধারিত হয়ে থাকে । রহমান সাহেব ধর্মীয় অনুশাসন মেনে চলেন। সৃষ্টিকর্তার প্রতি তার অগাধ বিশ্বাস রয়েছে। তিনি রাষ্ট্রীয় অনুশাসনও মেনে চলেন । যা সামাজিক মূল্যবোধের অংশ। সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা খুব সামাজিক হয় এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা পালন করে । রহমান সাহেবের মধ্যে নান্দনিক মূল্যবোধ বিরাজমান। আর এ কারণেই সে একটি দৃষ্টি নন্দন মসজিদ নির্মাণ করেন। যা তার মধ্যে ইতিবাচক আচরণ গঠনে প্রভাব বিস্তার করে। রহমান সাহেবের মধ্যে রাজনৈতিক মূল্যবোধের প্রভাবও পরিলক্ষিত হয়। রাজনৈতিক মূল্যবোধের প্রভাবে তার মধ্যে ক্ষমতার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, ভালো বক্তব্য রাখার চেষ্টা করেন ও অন্যের উপর প্রভাব বিস্তারও করেন।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
জামান সাহেবের মধ্যে যে সকল মূল্যবোধের প্রভাব পরিলক্ষিত হয় সেগুলো ব…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
