আরমানের মূল্যবোধ গঠনের মাধ্যম ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে আরমানের মূল্যবোধ গঠনের মাধ্যমটি হলো পরিবার । ব্যক্তির সামাজিক শিক্ষণের প্রথম ও সর্বপ্রধান মাধ্যম হলো তার পরিবার। মূলত পরিবারেই ব্যক্তির সামাজিক শিক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের মূল্যবোধ সৃষ্টি হয়। একক পরিবারে মা-বাবা, ভাই-বোন এবং যৌথ পরিবারে এদের দাদা-দাদী, চাচা, ফুপু এবং আরও নানা সম্পর্কের সদস্য নিয়ে গঠিত হয় পারিবারিক পরিবেশ। এমনি একটি পরিবেশেই শুরু হয় শিশুর মূল্যবোধ গঠন শিশু যে ব্যক্তির উপর প্রাথমিকভাবে নির্ভরশীল থাকে তিনি তার মা । এ মায়ের মূল্যবোধ দ্বারা শিশুর মূল্যবোধ প্রভাবিত হয় অথবা গঠন শুরু হয় । শিশুর সকল মূল্যবোধ সৃষ্টিতে মায়ের মুখ্য ভূমিকা থাকে। শিশুর বিভিন্ন চাহিদা নিবৃত্তের উৎস হিসেবে শিশু তার পিতাকে পায় । ফলে পিতাও শিশুর মূল্যবোধ সৃষ্টিতে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। পিতা-মাতার ধর্ম এবং ধর্মীয় মনোভাব শিশুর ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করে। এ কারণেই মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
আরমানের মূল্যবোধ গঠনের মাধ্যম ব্যাখ্যা কর ।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
