মি. নিয়াজ এর আচরণের ক্ষেত্রে কোন কোন ধরনের মূল্যবোধের প্রভাব রয়েছে বিশ্লেষণ করো ।
উত্তর: মি. নিয়াজের আচরণে রাজনৈতিক, ধর্মীয় ও নান্দনিক মূল্যবোধের প্রভাব রয়েছে। ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা সাধারণত ধার্মিক হয়। এদের মূল্যবোধ নৈর্ব্যেক্তিক। আধ্যাত্ম্য শক্তিসম্পন্ন ব্যক্তি সবসময়ে উচ্চমার্গের সাথে সংযুক্ত হতে চায়। একজন ধার্মিক ব্যক্তি প্রত্যেক ঘটনার মাঝে স্বর্গীয় ইঙ্গিত খুঁজে পায়। ধর্মীয় মূল্যবোধের জন্য বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। ব্যক্তি নিজ নিজ ধর্মের প্রতি তার মূল্যবোধের প্রতিফলন ঘটায়। তারা অন্য কোনো কাজ করতে গেলেও তাদের কাছে প্রধান আকর্ষণে থাকে ধর্ম। যে মূল্যবোধের ওপর ভিত্তি করে ব্যক্তি তার রাজনৈতিক, কর্মকাণ্ড, রাজনৈতিক আদর্শ ইত্যাদি পরিচালনা করে থাকে, তাই রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি সর্বদা নেতৃত্ব প্রধান করতে চান। অর্থাৎ এদের মধ্যে প্রভুত্ব বিস্তার করার ইচ্ছা অত্যন্ত প্রবল ও শক্তিশালী। সবার উপর প্রভাব বিস্তার করা এদের চরিত্রের উল্লেখযোগ্য দিক । মানুষ মাত্রই সৌন্দর্যপ্রিয়। অর্থাৎ সৌন্দর্য সত্য, সত্যই সুন্দর। নান্দনিক বা সৌন্দর্য মূল্যবোধসম্পন্ন ব্যক্তি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বা বিচার বিশ্লেষণ দ্বারা পরিচালিত না হয়ে তার মনস্তাত্ত্বিক চাহিদা ও আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সৌন্দর্যপ্রিয় ব্যক্তি তার মানসিকতা থেকে কোনটি বেশি আকর্ষণীয় তা খুঁজে পায়। এরা প্রকৃতির মধ্যে সর্বদা সৌন্দর্য খুঁজে পেতে চায়। যেমন- চিত্রশিল্পী প্রকৃতি থেকে বিভিন্ন উপকরণ দিয়ে ছবি আঁকার মাধ্যমে তার মনের ভাব ফুটিয়ে তোলে। তবে এরা সৃজনশীল নয়, কোনো নতুন উদ্ভাবনী কৌতূহল তাদের নেই। সবই সৌন্দর্য বলে প্রত্যক্ষ করে। আমরা উদ্দীপকে দেখতে পাই, মি. নিয়াজের মধ্যে প্রভুত্ব বিস্তার করার ইচ্ছা আছে, যা রাজনৈতিক মূল্যবোধকে নির্দেশ করে। সৃষ্টির উৎস নিয়ে জানতে অনেক আগ্রহী যা ধর্মীয় মূল্যবোধকে নির্দেশ করে এবং সময় পেলে তিনি ছবিও আঁকেন যা তাত্ত্বিক মূল্যবোধ ও নান্দনিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
মি. নিয়াজ এর আচরণের ক্ষেত্রে কোন কোন ধরনের মূল্যবোধের প্রভাব রয়েছ…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
