দৃশ্যকল্প-১ এ মূল্যবোধের মাধ্যম হিসেবে 'ক' অংশটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর চিহ্নিত চিত্রটিতে একটি পরিবারের চিত্র ফুটে উঠেছে যা ব্যক্তির মূল্যবোধ গঠনে ভূমিকা রাখে। নিচে মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা তুলে ধরা হলো- ব্যক্তির সামাজিক শিক্ষণের প্রথম ও সর্বপ্রধান মাধ্যম হলো তার পরিবার। মূলত পরিবারেই ব্যক্তির সামাজিক শিক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের মূল্যবোধ সৃষ্টি হয়। একক পরিবারে মা-বাবা, ভাই-বোন এবং যৌথ পরিবারে এদের দাদা-দাদী, চাচা, ফুপু, এবং আরও নানা সম্পর্কের সদস্য নিয়ে গঠিত হয় পারিবারিক পরিবেশ। এমনি একটি পরিবেশেই শুরু হয় শিশুর মূল্যবোধ গঠন । শিশু যে ব্যক্তির উপর প্রাথমিকভাবে নির্ভরশীল থাকে তিনি তার মা। এ মায়ের মূল্যবোধ দ্বারা শিশুর মূল্যবোধ প্রভাবিত হয় অথবা গঠন শুরু হয় । শিশুর সকল মূল্যবোধ সৃষ্টিতে মায়ের মুখ্য ভূমিকা থাকে । শিশুর বিভিন্ন চাহিদা নিবৃত্তের উৎস হিসেবে শিশু তার পিতাকে পায়। ফলে পিতাও শিশুর মূল্যবোধ সৃষ্টিতে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। পিতা-মাতার ধর্ম এবং ধর্মীয় মনোভার শিশুর ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করে । এ কারণেই মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মূল্যবোধের মাধ্যম হিসেবে 'ক' অংশটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
