দৃশ্যকল্প-২ এ উল্লিখিত মূল্যবোধগুলোর নাম লিখ এবং মানব আচরণে এদের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে ইঙ্গিত করা হয়েছে। মানব আচরণে মূল্যবোধ দুটির প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো- সামাজিক মূল্যবোধের প্রভাব সামাজিক আদর্শ ও মূল্যবোধগুলো জীবনাচরণকে সুন্দর করে তোলে। তার সমাজীকরণ প্রক্রিয়ার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক আচরণ গড়ে তুলতে সাহায্য করে। সামাজিক মূল্যবোধগুলোর প্রভাবে ব্যক্তি জীবনে সামাজিক নিয়ম-শৃঙ্খলার পাশাপাশি ব্যক্তির আচরণ সঠিক পথে পরিচালিত হয়। এর প্রভাবে সামাজিক জীবনযাত্রা নিয়ন্ত্রিত ও সংশোধিত হয়। ব্যক্তির মূল্যবোধগুলো তার আচরণে কখনো পরোক্ষভাবে আবার কখনো বা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। মূলত অন্যান্য সকল মূল্যবোধই সামাজিক মূল্যবোধের অংশ। কারণ ব্যক্তির আচরণ সমাজেই পরিলক্ষিত হয়। ব্যক্তির ধর্মীয় আচরণ সমাজ বা পরিবারের মাধ্যমেই সৃষ্টি। একইভাবে ব্যক্তির রাজনৈতিক মতাদর্শও সমাজ থেকে সৃষ্ট। অর্থাৎ সামাজিক আচরণের মাধ্যমেই ব্যক্তির সামাজিক মূল্যবোধ গঠিত হয়। ধর্মীয় মূল্যবোধের প্রভাব: পরিবারের মাধ্যমেই ব্যক্তি মূলত ধর্মীয় মূল্যবোধ পেয়ে থাকে। আচরণ প্রকাশের ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধগুলো কথনো প্রত্যক্ষ আবার কখনো পরোক্ষভাবে প্রকাশ পায়। যেমন- একজন মুসলিম পরিবারের ব্যক্তি সৃষ্টিকর্তাকে 'আল্লাহ' বলে ডাকবে আবার একজন খ্রিস্টান ব্যক্তি 'ঈশ্বর' বলবে। অর্থাৎ আমাদের কথা- বার্তা, আচার-আচরণে ধর্মীয় মূল্যবোধ প্রকাশিত হয়। এ ধর্মীয় মূল্যবোধের কারণেই বিভিন্ন ব্যক্তি সন্ন্যাস জীবন ধারণ করে আবার কেউ বা মসজিদের ইমাম হতে চায়। এক্ষেত্রে তারা আচরণে ধর্মীয় বিষয়কে সম্পৃক্ত করে এবং তাদের কার্যকলাপ পরিচালিত করে। বর্তমান বিশ্বে এ ধর্মীয় মূল্যবোধের পার্থক্যের কারণেই বা ধর্মীয় ব্যবস্থাকে অপব্যবহার ও নিজেদের স্বার্থে মূল ধর্মীয় চেতনাকে পরিবর্তন করার কারণেই বিভিন্ন দেশে ধর্মীয় দাঙ্গা দেখা যায়। উদাহরণস্বরূপ ভারতের গুজরাট রাজ্যের দাঙ্গা, মায়ানমারের ধর্মীয় দাঙ্গা উল্লেখযোগ্য। উপরোক্ত আলোচনা হতে দেখা যায় যে, মানব আচরণে উক্ত মূল্যবোধ দুটির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত মূল্যবোধগুলোর নাম লিখ এবং মানব আচরণে এদের প্…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: বাবুল খুবই মিশুক, সে একা থাকতে পারে না। সৃষ্টিকর্তার প্রতি রয়েছে তার গভীর বিশ্বাস।Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
