মি. জাকিরের মধ্যে কোন ধরনের মূল্যবোধের পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকে বর্ণনায় মি. জাকিরের মধ্যে অর্থনৈতিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। নিম্নে অর্থনৈতিক মূল্যবোধের ব্যাখ্যা প্রদান করা হলো- অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা আগাগোড়াই বাস্তববাদী। এ ধরনের মূল্যবোধ ব্যক্তির অর্থনৈতিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ ধরনের মূল্যবোধে ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় ও মিতব্যয়িতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। তার আগ্রহ নির্দিষ্ট সম্পদের সজ্জিতকরণ, সুখ্যাতির সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে অগ্রসরমান হওয়া। ব্যক্তির অর্থনৈতিক মূল্যবোধের দ্বারাই তার ব্যবসা- বাণিজ্য বা পেশা নির্ধারিত হয়। অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই নৈতিক মূল্যবোধের প্রতি উদাসীনতা প্রদর্শন করে। উদ্দীপকের বর্ণনায় মি. জাকির একজন সফল ব্যবসায়ী। প্রচুর শিল্প প্রতিষ্ঠান ও বিত্ত-বৈভবের মালিক তিনি। নৈতিকতার চেয়ে অর্থ উপার্জন তার জীবনের মূল্য লক্ষ্য। মি. জাকিরের জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, অর্থনৈতিক মূল্যবোধের সকল বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। সেদিক থেকে মি. জাকির অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
মি. জাকিরের মধ্যে কোন ধরনের মূল্যবোধের পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
