জনাব নুরুল ইসলামের মূল্যবোধগুলো বিশ্লেষণ কর।
উত্তর: জনাব নুরুল ইসলাম তাত্ত্বিক মূল্যবোধ ও রাজনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তি নিজেকে বাস্তব প্রয়োগ, সত্য ঘটনা উদঘাটন ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। এরা জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে, সত্য আবিষ্কারের প্রতি তাত্ত্বিক আগ্রহ এবং আধিপত্য বিস্তারে ব্যাপক আগ্রহ থাকে। এ ধরনের মূল্যবোধসম্পন্ন ব্যক্তির জ্ঞান অভিজ্ঞতামূলক এবং এরা বিচারবুদ্ধিসম্পন্ন। তাই নীতি ও আদর্শের প্রশ্নে তারা আপোষহীন। প্রদত্ত উদ্দীপকে জনাব নুরুল ইসলামের বৈশিষ্ট্যে এ ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে। তাই তাকে তাত্ত্বিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি হিসেবে চিহ্নিত করা যায়। উদ্দীপকের দিকে লক্ষ করলে দেখতে পাই, জনাব নুরুল ইসলাম অন্যের ওপর প্রভাব বিস্তার করতে চান, যা রাজনৈতিক মূল্যবোধের অন্যতম বৈশিষ্ট্য। রাজনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সর্বদা নেতৃত্ব প্রদান করতে চায় অর্থাৎ এদের মধ্যে প্রভুত্ব বিস্তার করার ইচ্ছা অতান্ত প্রবল ও শক্তিশালী। সবার ওপর প্রভাব বিস্তার করা এদের চরিত্রের অন্যতম আদর্শ রয়েছে, যেখানে সবাই আপোষহীন। এসব নীতি ও আদর্শ ধারণ করেই অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা রাজনৈতিক মূল্যবোধের মূলকথা, যা জনাব নুরুল ইসলামের মধ্যে দেখা যায়। উপরের আলোচনা থেকে নুরুল ইসলাম তাত্ত্বিক ও রাজনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব তা নিশ্চিত করে বলা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
জনাব নুরুল ইসলামের মূল্যবোধগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
