উদ্দীপকে মারুফের আচরণে যে মূল্যবোধের প্রকাশ ঘটেছে তার বর্ণনা দাও৷
উত্তর: উদ্দীপকে মারুফের আচরণে যে মূল্যবোধের প্রকাশ ঘটেছে তাহলো ধর্মীয় মূল্যবোধ। নিম্নে বর্ণনা করা হলো- ধর্মীয় চিন্তা-ধারণা-বিশ্বাস-অনুশাসন এর উপর ভিত্তি করে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। এ মূল্যবোধ ব্যক্তির এমন এক ধরনের বিশ্বাস, যা তার ধর্মীয় বিশ্বাস ও সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টির রহস্য তার চিন্তাধারায় প্রতিষ্ঠিত হয়। এ ধরনের মূল্যবোধে ব্যক্তিরা তার ধর্মীয় রীতি-নীতির একটি বিশেষ প্রতিফলন ঘটায় এবং তার সাথে স্বীয় সুসংহতিকে বিশেষভাবে প্রকাশ করে। এ মূল্যবোধের ব্যক্তিরা তাদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ও বিচার-বিশ্লেষণ দ্বারা পরিচালিত হয়। ধার্মিক লোকেরা সাধারণত নিজেকে বর্ণনা করার জন্য এর অন্তর্ভুক্ত ধর্মীয় ধারণাকে হৃদয়ঙ্গম করতে চায় এবং এরা চিরন্তনী আধ্যাত্মিক ব্যক্তিত্ব। এদের মানসিক গঠন সম্পূর্ণভাবে সর্বশক্তিমান ঈশ্বরের সৃজনশীলতার দিকে থাকে। এ ধরনের ব্যক্তিরা প্রত্যেক ঘটনার মধ্যেই কিছু না কিছু আধ্যাত্মিক ইঙ্গিত খুঁজে পায় ।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
উদ্দীপকে মারুফের আচরণে যে মূল্যবোধের প্রকাশ ঘটেছে তার বর্ণনা দাও৷
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
