জনাব আবু রায়হান কোন ধরনের মূল্যবোধসম্পন্ন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আলোচিত আবু রায়হান সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি। সামাজিক মূল্যবোধ হলো ব্যক্তির এমন এক ধরনের বিশ্বাস যা তার সামাজিক সম্পর্ক ও পারস্পরিক আচার-আচরণ ও মিথস্ক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়। সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে সামাজিক রীতি-নীতিকেই অধিক গুরুত্ব প্রদান করে এবং তা মেনে চলতে চায়। তাদের কাছে মূল্যবোধের অর্থ হলো পরার্থপরতা। সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা মানুষের ভালোবাসার মধ্যেই জীবনের মূল্য খুঁজে পান । এরা নিজেদের স্বার্থের প্রতি তেমন গুরুত্ব দেন না। এরা সাধারণত দয়ালু, সহানুভূতিশীল এবং নিঃস্বার্থ হয়ে থাকেন। উদ্দীপকে আবু রায়হান একজন পরোপকারী ব্যক্তি। সমাজের মানুষের কল্যাণে তিনি নিজ স্বার্থ বিসর্জন দিয়ে কাজ করেন। তার এসব কাজ উদ্দীপকে তাকে সামাজিক মূল্যবাধসম্পন্ন ব্যক্তি হিসেবে চিত্রিত করেছে।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
জনাব আবু রায়হান কোন ধরনের মূল্যবোধসম্পন্ন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
