হারুন সাহেবের মধ্যে একাধিক মূল্যবোধ লক্ষ্যণীয়- এ ব্যাপারে তোমার মতামত দাও ।
উত্তর: উদ্দীপকে হারুন সাহেবের মধ্যে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ লক্ষণীয়- এ ব্যাপারে আমি একমত। নিচে এ বিষয়ে আলোচনা করা হলো- সামাজিক মূল্যবোধ : সামাজিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের কাছে জনগণের ভালোবাসাই সব। তাদের কাছে মূল্যবোধের অর্থ হলো পরার্থপরতা। সামাজিক মূল্যবোধ সামাজিক আচরণবিধির সাথে যুক্ত। সামাজিক মূল্যবোধ হলো সামাজিক ঘটনা বা আচরণের গুণারোপিত বা অংশীদারিত্বের মাধ্যমে সামাজিক সদস্যগণ মানসিকভাবে প্রতিষ্ঠিত করে। কোনো জনগোষ্ঠী সামাজিক আচরণগুলোর মধ্যে কোনটি ভালো অথবা কোনটি মন্দ সে সম্পর্কে এক অভিন্ন ধারণা পোষণ করে। সামাজিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা সহজেই সকল ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে। মানুষের প্রতি এদের প্রবল ভালোবাসা থাকে। এরা ভালোবাসার মধ্যেই জীবনের মূল্যবোধ খোঁজে। এরা নিজের স্বার্থের প্রতি তেমন গুরুত্ব দেয় না। এরা দয়ালু, সহনুভূতিশীল এবং নিঃস্বার্থ হয়ে থাকে। ধর্মীয় মূল্যবোধ : ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরো একেবারেই বিমূর্ত ধারণার অধিকারী। সৃষ্টির উৎস সম্বন্ধে তারা জানতে আগ্রহী। পরম সত্যকে উপলব্ধি করার জন্য প্রচন্ড ইচ্ছা তাদের থাকে। ধর্মীয় মূল্যবোধের জন্য বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। ব্যক্তি নিজ নিজ ধর্মের প্রতি তার মূল্যবোধের প্রতিফলন ঘটায়। এরা আধ্যাত্মিক এবং এদের প্রচেষ্টা হলো সমগ্র বিশ্বজগতে এক সূত্রে খুঁজে দেখা। ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সাধারণত ধার্মিক হয়। আধ্যা | শক্তিসম্পন্ন ব্যক্তি সবসময় উচ্চ মার্গের সাথে সংযুক্ত হতে চায়। একজন ধার্মিক ব্যক্তি প্রত্যেক ঘটনার মাঝে স্বর্গীয় ইঙ্গিত খুঁজে পায়। এ ধরনের ব্যক্তিরা সাধারণত ঐশ্বরিক ক্ষমতার উপর নির্ভরশীল। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায় যে, হারুন সাহেবের একাধিক মূল্যবোধ লক্ষণীয়।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
হারুন সাহেবের মধ্যে একাধিক মূল্যবোধ লক্ষ্যণীয়- এ ব্যাপারে তোমার মত…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
