কোন জাতের ছাগলের চামড়া উন্নতমানের?
ক. রামছাগল
খ. বিটল
গ. যমুনাপাড়ি
ঘ. ব্ল্যাক বেঙ্গল
উত্তর: ব্ল্যাক বেঙ্গল
ব্যাখ্যা: ব্ল্যাকবেঙ্গল ছাগলের গায়ের রং কালো হয় বলেই এদেরকে 'ব্ল্যাক বেঙ্গল' ছাগল বলা হয়ে থাকে। কালো ছাড়াও বাদামি ও সাদা রঙের ছাগলও আমাদের দেশে পাওয়া যায়। এরা ১৩-১৪ মাস বয়সে প্রথম বার বাচ্চা প্রসব করে। প্রতি বারে দুই বা ততোধিক বাচ্চা দেয়। এ জাতের ছাগলের চামড়া উন্নতমানের হওয়ায় বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। মাংস উন্নতমানের ও অন্য জাতের তুলনায় বেশি হয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 3 : পশু পালন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 3 : পশু পালন · MCQ