পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
ক. সুন্দরবন
খ. কঙ্গো বন
গ. আমেরিকার বন
ঘ. আমাজান বন
উত্তর: সুন্দরবন
ব্যাখ্যা: লবণাক্ত ভূমির যে বনে কিছু স্বতন্ত্র প্রজাতির গাছ একসঙ্গে ঝাড় বেঁধে জন্মে তাকে ম্যানগ্রোভ বা লোনাভূমির বন বলে। এ বনাঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ২ মিটার উঁচু এবং নিম্নভূমি জোয়ারভাটা দ্বারা দৈনিক দুবার প্লাবিত হয়। এ বনের বৃক্ষের প্রধান বৈশিষ্ট্য হলো এদের জরায়ুজ অঙ্কুরোদগম হয় এবং শ্বাসমূল থাকে। ম্যানগ্রোভ বনের আবহাওয়া সব সময় আর্দ্র এবং লোনা পানিতে ভেজা থাকে বলে বৃক্ষসমূহ চিরহরিৎ। বাংলাদেশে এ বনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · MCQ
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
- ক.সুন্দরবন
- খ.কঙ্গো বন
- গ.আমেরিকার বন
- ঘ.আমাজান বন
উত্তর