মুরগির লিটার কী?[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী]
ক. যন্ত্র
খ. খাদ্য
গ. ওষুধ
ঘ. বিছানা
উত্তর: বিছানা
ব্যাখ্যা: লিটার (Litter) অর্থ প্রাকৃতিক আস্তরণ। প্রকৃতপক্ষে গাছের নিচে পাতা পড়ে যে আস্তরণ তৈরি হয় তা-ই লিটার। ঘরের মেঝেতে উক্ত আস্তরণ বা বিছানা তৈরি করে উন্নত পদ্ধতিতে মুরগি পালন করা হয়। একেই লিটার পদ্ধতি বলে। মেঝেতে লিটার হিসেবে ধানের তুষ, কাঠের গুঁড়া, চীনাবাদামের খোসা, শুকনা খড়, ভুট্টার মোচার খোসা চূর্ণ ইত্যাদি ব্যবহার করা যায়। এগুলোর মধ্যে ধানের তুষ সবচেয়ে ভালো।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · MCQ