রুই মাছ স্থির পানিতে ডিম পাড়ে না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: নদীর পানি যখন ফুলে ওঠে তখন রুই মাছ নদীর অগভীর অংশে প্রবল বর্ষণে ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। এ সময় নদীর পানির তাপমাত্রা থাকে ২৭-৩০° সেলসিয়াসের মধ্যে এবং পানিতে পর্যাপ্ত অক্সিজেন থাকে ও পানি ঘোলা থাকে। অন্যদিকে স্থির পানিতে প্রজনন উপযোগী তাপমাত্রা এবং পর্যাপ্ত অক্সিজেন থাকে না। এজন্যই রুইমাছ স্থির পানিতে ডিম পাড়ে না।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
রুই মাছ স্থির পানিতে ডিম পাড়ে না কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
আঁইশের গঠন হচ্ছে পাতলা অস্থিময়। আঁইশ মাছের দেহকে ঢেকে রাখে। এটি চকচকে রূপালি গোলাকার অথবা ডিম্বাকার। আঁইশগুলো ত্বকের ডার্মাল স্তর হতে সৃষ্টি হয়। আঁইশ রাসায়নিকভাবে চুন ও কোলাজেন তন্তু দ্বারা গঠিত। আঁইশের কেন্দ্রে একটি স্বচ্ছ ক্ষুদ্র অংশ থাকে একে ফোকাস বা নিউক্লিয়াস বলে। ফোকাসের চারদিকে বৃত্তাকারে সজ্জিত কতকগুলো আল-সদৃশ রেখা থাকে এগুলো সারকুলি বা বৃদ্ধি রেখা। সারকুলির সাহায্যে মাছের বয়স নির্ণয় করা যায়। আঁইশের আল-বিহীন অঞ্চলকে বলা হয় রেডিই। আঁইশের অগ্র, পশ্চাৎ ও পার্শ্বক্ষেত্র রয়েছে। আঁইশের সম্মুখভাগ তন্তুময় যোজক টিস্যু নির্মিত এবং ডার্মিসের পকেটে প্রবিষ্ট থাকে। আঁইশগুলো পরস্পরকে আংশিক ঢেকে লম্বালম্বি ও কোনাকুনি সারিতে বিন্যস্ত থাকে। আঁইশগুলো সবসময় মিউকাসের পাতলা পিচ্ছিল আস্তরণে আবৃত থাকে ।উত্তর