শেয়ারFacebookWhatsApp

ব্লাস্টুলা কী?

উত্তর: ব্লাস্টুলা হলো হাইড্রার পরিস্ফুটনের একটি ধাপ। এই ধাপে মরুলার কোষগুলো একস্তরে সজ্জিত হয়ে একটি ফাঁপা, গোলাকার ভূণে পরিণত হয়।

HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল

ব্লাস্টুলা কী?

উদ্দীপক

দ্বিস্তরী প্রাণীর গ্যাস্ট্রোডার্মিস গহ্বরে এক ধরনের সবুজ জীব বাস করে। এই প্রাণীটির বিভিন্ন প্রকার চলন প্রক্রিয়া রয়েছে। এদের মধ্যে একটি হলো দ্রুত চলন প্রক্রিয়া।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2025

উত্তর

ব্লাস্টুলা হলো হাইড্রার পরিস্ফুটনের একটি ধাপ। এই ধাপে মরুলার কোষগুলো একস্তরে সজ্জিত হয়ে একটি ফাঁপা, গোলাকার ভূণে পরিণত হয়।

উত্তর

হাইড্রাতে স্বনিষেক ঘটে না কারণ হাইড্রা সাধারণত এক লিঙ্গ বা উভলিঙ্গ প্রকৃতির হয়ে থাকে। উভলিঙ্গ হাইড্রাতে পুং ও স্ত্রী জননাঙ্গ বিদ্যমান থাকলেও উভয় লিঙ্গ একই সময়ে পরিপক্বতা লাভ করে না। তাই এক লিঙ্গ বা উভলিঙ্গ হাইড্রার নিষেকের জন্য অন্য একটি বিপরীত লিঙ্গের হাইড্রার প্রয়োজন হয়। আর এ কারণেই হাইড্রার দেহে স্বনিষেক ঘটে না।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত চলনটি হলো হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া যা সমারসল্টিং বা ডিগবাজী চলন নামে পরিচিত। নিচে চলনটি ব্যাখ্যা করা হলো- যেসব প্রাণীর ভ্রূণের গ্যাস্টুলা পর্যায়ে কোষগুলো এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে,সেগুলোকে দ্বিস্তরী প্রাণী বলে। Cnidaria পর্বের প্রাণীরা দ্বিস্তরী। Hydra এ পর্বের প্রাণী। Hydra-র দ্রুত চলন প্রক্রিয়া হলো সমারসল্টিং বা ডিগবাজি চলন। এ প্রকিয়ার শুরুতে Hydra দেহকে বাকিয়ে চলনের গতিপথে কর্ষিকায় অবস্থিত গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের আঠালো ক্ষরণের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। এ সময় গন্তব্যস্থলমুখী পেশি-আবরণী কোষের সংকোচন ও অপর পাসের অনুরুপ কোষের সম্প্রসারণ ঘটে। পরে পাদ-চাকতি বিযুক্ত করে কর্ষিকার উপরে ভর দিয়ে দেহকে সোজা করে দেয়। পুনরায় দেহকে বাকিয়ে পাদ-চাকতির সাহায্যে গতিপথকে স্পর্শ করে। পরে কর্ষিকা মুক্ত করে দেহকে সোজা করে দেয়। এ প্রকিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে Hydra দ্রুত স্থান ত্যাগ করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জীব দুটির মধ্যে একটি হলো Chlorohydra নামক Hydra এবং সবুজ জীবটি হলো Zoochlorella নামক শৈবাল। এদের একত্রে বসবাস মিথোজীবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। মিথোজীবিতা হলো এমন বিশেষ ধরনের সহাবস্থান যেখানে ভিন্ন প্রজাতির দুটি জীবের উভয়ে উভয়ের নিকট থেকে উপকৃত হয়। নিচে হাইড্রা ও সবুজ শৈবালের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো- শৈবালের প্রাপ্ত উপকার: ১. শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশি-আবরণী কোষে আশ্রয় পায়। ২. হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2-কে সালোকসংশ্লেষণের কাচামাল হিসেবে ব্যবহারর করে। ৩. হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থককে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার হয Hydra-র প্রাপ্ত উপকার: ১. সালোকসংশ্লেষণ প্রকিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তান উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে। ২. সালোকসংশ্লেষণকালে শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে। ৩. হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে। ৪. হাইড্রার বিপাকে সৃষ্ট N2N^2-ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয়। সুতরাং হাইড্রা ও শৈবাল একত্রে বসবাসের ক্ষেত্রে মিথোজীবিতা প্রদর্শন করে। অর্থাৎ উভয় উভয়ের কাছ থেকে উপকৃত হয়।
HSCBiology 2nd PaperChapter 2: প্রাণীর পরিচিতিময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অঙ্গে যায় ii. এটি ফুলকা হতে CO2CO_{2} যুক্ত রক্তবহন করে iii. এর শাখা পার্শ্বীয় ধমনিতে যুক্ত হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—

Dinajpur · 2016

  • হৎপিণ্ড ও ফুলকা
  • ফুলকা ও সারাদেহ
  • ফুলকা ও হূৎপিণ্ড
  • হৃৎপিণ্ড ও সারাদেহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iii. একমুখী রক্ত প্রবাহবিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটির নাম কী?

Comilla · 2016

  • ভেন্ট্রিকল
  • বাল্বাস আর্টারিওসাস
  • অ্যাট্রিয়াম
  • সাইনাস ভেনোসাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসিল হতে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i
  • ii
  • i ও ii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

Dinajpur · 2016

  • স্বাদ গ্রহণ
  • সর্বভূক
  • ম্যান্ডিবল ও দাঁত
  • চর্বণ কৌশল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোন অঙ্গটি খাবার খাদ্যনালিতে প্রেরণে অধিকতর সহায়তা করে?

Dinajpur · 2016

  • হাইপোফ্যারিংক্স
  • ম্যান্ডিবল
  • ম্যাক্সিলা
  • ল্যাবিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.হাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. R

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চিত্রে Q অংশটির নাম কী?

Jessore · 2016

  • পেনিট্যান্ট
  • স্ট্রেপটোলিন ঘুটিন্যান্ট
  • স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
  • ভলভেন্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিতে চলতে পারে iii. প্রতিবারে দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট iii. ক্ষণপদীয় কোষ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অউদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iউদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটির নাম কী?উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসউদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধখাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোহাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. Rচিত্রে Q অংশটির নাম কী?i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিউদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।