পাকস্থলি নিজে পরিপাক হয় না কেন?
উত্তর: পাকস্থলি নিজেই পরিপাক হয়ে যায় না। কারণ- ১. পাকস্থলির অন্তর্গাত্র থেকে নিঃসৃত পুরু মিউকাস স্তর HCI এর আক্রমণ রোধকারী ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ২. পাকস্থলির অন্তর্গাত্র থেকে ক্ষরিত বাইকার্বনেট প্রকৃতপক্ষে একটি ক্ষার এবং এটি HCI কে প্রশমিত করে। ৩. এনজাইম পেপসিন প্রথমে পেপসিনোজেন নামক প্রো-এনজাইম হিসেবে নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়। HCI এর সংস্পর্শে এলে এটি সক্রিয় পেপসিনে পরিণত হয়। ৪. পাকস্থলির অন্তঃস্থ এপেথেলিয়ামের কোষগুলো ঘন সংলগ্ন ও দৃঢ় সংবদ্ধ থাকায় HCI কিছুতেই এপিথেলিয়ামের ক্ষতি করতে পারে না।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
পাকস্থলি নিজে পরিপাক হয় না কেন?
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর